হোম > ইসলাম

ফেরাউন কে, তার আসল পরিচয় কী?

ইসলাম ডেস্ক 

ছবি: সংগৃহীত

ফেরাউন—শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন মিসরের বিশাল পিরামিড আর ক্ষমতার দম্ভে মত্ত এক স্বেচ্ছাচারী শাসকের ছবি। তবে ইতিহাসে ফেরাউন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, এটি ছিল প্রাচীন মিসরের রাজবংশীয় উপাধি। গবেষকদের মতে, আমালেকা রাজাদের খেতাব ছিল ফেরাউন। মিসরের আদি অধিবাসী কিবতিদের রাজাদেরও ফেরাউন বলে সম্বোধন করা হতো। আর প্রাচীন মিসরীয়রা তাদের রাজাকে সূর্য দেবতার প্রতিনিধি বা কখনো সরাসরি উপাস্য মনে করত।

মুসা (আ.)-এর সময়ের ফেরাউন আসলে কে?

হজরত মুসা (আ.)-এর সময়ে কোন ফেরাউন রাজত্ব করেছিলেন, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে তিনটি প্রধান মত প্রচলিত রয়েছে: ১. দ্বিতীয় রামেসিস: সে রামেসিস ও পিথম নগরী নির্মাণ করেন। অধিকাংশ ইতিহাসবিদের মতে, মুসা (আ.) তাঁর আমলেই জন্মগ্রহণ করেছিলেন। ২. মারনেপতাহ: কেউ কেউ বলেন, দ্বিতীয় রামেসিসের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী মারনেপতাহর রাজত্বকালে মুসা (আ.)-এর হিজরতের ঘটনা ও ফেরাউনের ডুবে মরার ঘটনাটি ঘটে। ৩. ওয়ালিদ ইবনে মাসআব: কোনো কোনো প্রাচীন ঐতিহাসিক সূত্রে মুসা (আ.)-এর যুগের ফেরাউনের নাম ওয়ালিদ ইবনে মাসআব বলে উল্লেখ করা হয়েছে।

রামেসিস দ্বিতীয়: দম্ভ ও পতনের প্রতীক

অধিকাংশ ওলামায়ে কেরাম ও আধুনিক ইতিহাসবিদ একমত যে রামেসিস দ্বিতীয় ছিলেন মুসা (আ.)-এর সমসাময়িক সেই ফেরাউন, যে নিজেকে ‘সর্বশ্রেষ্ঠ প্রতিপালক’ দাবি করেছিল। তার রাজত্বকালে নির্মিত সুউচ্চ সৌধ এবং নিজেকে উপাস্য প্রমাণের চেষ্টা ইতিহাসে তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। সে তার মূর্তিকে দেব-দেবীদের মূর্তির পাশে স্থাপন করে প্রজাদের বাধ্য করত তার উপাসনা করতে।

ইতিহাসে ফেরাউন নামটি আজ জুলুম ও অহংকারের প্রতিশব্দে পরিণত হয়েছে। ফেরাউনের লাশ আজও মিসরের জাদুঘরে সংরক্ষিত রয়েছে, যা কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য আল্লাহর এক জীবন্ত নিদর্শন। রাজপ্রাসাদ, পিরামিড আর অঢেল ক্ষমতা যে মানুষকে রক্ষা করতে পারে না, ফেরাউনের ইতিহাস তারই প্রমাণ।

ইসলামি সংস্কৃতি ও সভ্যতার বিকাশে মসজিদের ভূমিকা

নবীজি (সা.)-এর স্মৃতিবিজড়িত মদিনার ৫ মসজিদ

কাবিননামায় স্বাক্ষর নিলেই কি বিয়ে হয়ে যাবে?

আজকের নামাজের সময়সূচি: ১৬ অক্টোবর ২০২৬

হিংসা-বিদ্বেষ যেভাবে নেক আমল ধ্বংস করে

আজকের নামাজের সময়সূচি: ১৫ অক্টোবর ২০২৬

সুরা আনআম: গুরুত্ব, তাৎপর্য ও মর্মবাণী

কুমিল্লার প্রবীণ আলেম আল্লামা নুরুল হক আর নেই

নারীর আত্মরক্ষা, নিরাপত্তা ও ইসলামের দৃষ্টিভঙ্গি

আজকের নামাজের সময়সূচি: ১৪ অক্টোবর ২০২৬