হোম > ইসলাম

হজের ফরজ কয়টি, আদায় করতে হয় কীভাবে?

ইসলাম ডেস্ক 

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। শারীরিক ও মানসিকভাবে সক্ষম এবং আর্থিক সামর্থ্যবান মুসলিমদের ওপর জীবনে একবার হজ করা ফরজ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য।’ (সুরা আলে ইমরান: ৯৭)

হজের ফরজ তিনটি

হজের প্রধান প্রধান কাজগুলোর মধ্যে এই তিনটি কাজ ফরজ। এর যেকোনো একটি বাদ পড়লে হজ আদায় হবে না—

  • ১. ইহরাম বাঁধা: হজের নিয়তে নির্ধারিত নিয়ম মেনে চাদর পরিধান করা।
  • ২. আরাফার ময়দানে অবস্থান: ৯ জিলহজ জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা।
  • ৩. তাওয়াফে জিয়ারত: আরাফার ময়দান থেকে ফেরার পর ১০ থেকে ১২ জিলহজের মধ্যে কাবা শরিফ সাতবার প্রদক্ষিণ করা।

ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা, সেলাই করা পোশাক পরা (পুরুষদের জন্য), নখ বা চুল কাটা এবং ঝগড়া-বিবাদ করা সম্পূর্ণ নিষিদ্ধ। হজের বিধান জেনে প্রতিটি ধাপ অত্যন্ত ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত।