হোম > ইসলাম

সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন যেভাবে

ইসলাম ডেস্ক 

ছবি: সংগৃহীত

সন্তান মহান আল্লাহর দেওয়া দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত। সন্তানের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য মা-বাবার দোয়ার কোনো বিকল্প নেই। হাদিসে এসেছে, সন্তানের জন্য মা-বাবার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়।

১. উত্তম সন্তান লাভের দোয়া

প্রত্যেক মা-বাবার প্রথম চাওয়া থাকে সন্তান যেন ‘নেক’ হয়। নবী ইবরাহিম (আ.) এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন—‘রাব্বি হাবলি মিনাস সালিহিন।’ অর্থ: ‘হে আমার প্রতিপালক, আমাকে নেককার সন্তান দান করুন।’ (সুরা সফফাত: ১০০)

২. সন্তানের দ্বীনদারি ও নামাজি হওয়ার দোয়া

সন্তান যেন নামাজি হয় এবং দ্বীনের পথে অবিচল থাকে, সে জন্য পবিত্র কোরআনে এই কালজয়ী দোয়াটি শেখানো হয়েছে—‘রাব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়া মিন জুররিইয়াতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়া।’ অর্থ: ‘হে রব, আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের

মধ্য থেকেও। হে রব, আমার প্রার্থনা কবুল করুন।’ (সুরা ইবরাহিম: ৪০)

৩. শয়তানের অনিষ্ট ও কুদৃষ্টি থেকে মুক্তির দোয়া

রাসুলুল্লাহ (সা.) তাঁর প্রিয় দৌহিত্র হাসান ও হুসাইন (রা.)-এর জন্য এই দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। এটি সন্তানদের জিন-শয়তান ও মানুষের কুদৃষ্টি থেকে বাঁচাতে অত্যন্ত কার্যকর। দোয়াটি হলো—‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিও ওয়া হাম্মাহ; ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা।’ অর্থ: ‘আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালামের মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং সর্বপ্রকার কুদৃষ্টি থেকে মুক্তি কামনা করছি।’ (সুনানে আবু দাউদ: ৪৭৩৭)

৪. নিরাপদ জীবিকা ও বরকতের দোয়া

সন্তানের রিজিক যেন প্রশস্ত হয় এবং তারা যেন আল্লাহর শুকরিয়া আদায়কারী হয়, সে জন্য এই দোয়াটি করা জরুরি—‘রাব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি

তাহ্উই ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।’ অর্থ: ‘হে রব,

তারা যেন নামাজ কায়েম করে। অতএব কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন

এবং ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকা দান করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।’ (সুরা ইবরাহিম: ৩৭)

আজকের নামাজের সময়সূচি: ০৮ এপ্রিল ২০২৬

মসজিদুল হারামে বিতর নামাজ পড়বেন যেভাবে

ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়বেন

আজকের নামাজের সময়সূচি: ০৭ এপ্রিল ২০২৬

সন্তানের রোগমুক্তির জন্য যে দোয়া পড়বেন

নফল নামাজ কি জামাতে আদায় করা যাবে

দ্রুত সুস্থতা লাভের ৩ দোয়া

আজকের নামাজের সময়সূচি: ০৬ এপ্রিল ২০২৬

অনলাইন জগৎকে হঠাৎ বিদায় জানালেন সৌদির গ্র্যান্ড মুফতি

রিজিকের বরকত চলে যায় যে ১০ কারণে