হোম > ইসলাম

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার

ইসলাম ডেস্ক

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠেয় ১৪৪৮ হিজরির (২০২৭ সন) দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট সব মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংস্থার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট থেকে অনলাইনে চলতি বছরের দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ সময়সীমার (৩ সেপ্টেম্বর) মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে পরবর্তীকালে বিলম্ব ফি প্রদান সাপেক্ষে আবেদন করার সুযোগ থাকবে। বিলম্ব ফিসহ বর্ধিত এই আবেদন প্রক্রিয়া ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ১৩ সেপ্টেম্বরের পর আর কোনো পরীক্ষার্থীর নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে দেশের সব দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিম, নাজিমে তালিমাত ও ওয়েবসাইট অ্যাকাউন্ট অ্যাডমিনদের উদ্দেশে বলা হয়েছে, কোনো যোগ্য পরীক্ষার্থী যেন নিবন্ধন থেকে বাদ না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। শেষ মুহূর্তের অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত জটিলতা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

এ ছাড়া আল-হাইআতুল উলয়ার অধীনস্থ সব কওমি শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদেরও নিজ নিজ বোর্ডের আওতাভুক্ত মাদ্রাসাগুলোকে বিষয়টি অবহিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ফজিলত

আজকের নামাজের সময়সূচি: ১৯ অক্টোবর ২০২৬

সন্ধ্যার ৬ আমল: মাগরিবের পর যে জিকির ও দোয়া পড়বেন

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

নবীপ্রেম: মুমিনের জীবনের আলোকবর্তিকা

আজকের নামাজের সময়সূচি: ১৮ অক্টোবর ২০২৬

সুরা ফাতিহার গুরুত্ব, অর্থ ও ফজিলত

সুরা ইখলাস পড়ার ফজিলত ও আমল

হজ থেকে ফিরে গুনাহমুক্ত জীবন গড়ার উপায়

আজকের নামাজের সময়সূচি: ১৭ অক্টোবর ২০২৬