সাক্ষাৎকার

ধুলোমুক্ত করব শহরকে: মিল্কি

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন সাদেকুল হক খান মিল্কি। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সৌগত বসুইলিয়াস আহমেদ

প্রশ্ন: এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, কেমন লাগছে? 
উত্তর: আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন।

প্রশ্ন: একজন প্রার্থী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। এটি কীভাবে দেখেন? 
উত্তর: তিনি গত ১০ বছর (পৌরসভার পাঁচ বছরসহ) যা করেছেন, তাতে মানুষের দুর্ভোগ বেড়েছে। হোল্ডিং ট্যাক্স বেড়েছে, জলাবদ্ধতাসহ আরও নানা সমস্যা তিনি ময়মনসিংহবাসীকে দিয়েছেন। তাই মানুষ পরিবর্তন চায়।

প্রশ্ন: আওয়ামী লীগ থেকে একজন প্রার্থীর সিদ্ধান্ত হয়েছিল, বেশি কেন হলো? 
উত্তর: এখানে সাবেক মেয়র ইকরামুল হক ও এহতেশামুল আলম আওয়ামী লীগ করেন। আমিও আওয়ামী লীগ করি। অনেকেই চেষ্টা করেছিলেন একজন প্রার্থীর; কিন্তু আমি চেষ্টা করিনি। প্রথম থেকেই আমি প্রতিপক্ষ জেনেই কাজ করেছি।

প্রশ্ন: ভোটে এর কেমন প্রভাব পড়বে? 
উত্তর: যাঁরা জাতীয় নির্বাচনে ট্রাকের পক্ষে কাজ করেছেন, তাঁরা ট্রাকের প্রার্থীদের ভোট দেবেন; যাঁরা নৌকার নির্বাচন করেছেন, তাঁরা নৌকাকে ভোট দেবেন।

প্রশ্ন: ভোট কেমন হবে? 
উত্তর: প্রশাসন পক্ষপাতমুক্ত থাকলে ভোট ভালো হবে।

প্রশ্ন: ভোটার উপস্থিতি কেমন হবে? 
উত্তর: উপস্থিতি বাড়বে।

প্রশ্ন: জিতলে প্রথমে কী করবেন? 
উত্তর: শহরকে ধুলোমুক্ত করব।

প্রশ্ন: ফল যা হোক, মেনে নেবেন? 
উত্তর: সুষ্ঠু ভোট হলে মেনে নেব। 

আমার অঙ্গীকার মাদক-সন্ত্রাস নির্মূল: অনিন্দ্য ইসলাম অমিত

আমার লড়াই আমি চালিয়ে যাব: রুমিন ফারহানা

ভোট নিয়ে ভোটারদের মতো সন্দিহান আমিও

গবেষণা ফান্ড পাওয়ার বেশ কিছু উৎস আছে

ছোটখাটো শিল্পনগরী গড়ে তুলতে চাই মাদারীপুরে: আনিসুর রহমান তালুকদার

ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা চাই না: ইয়াসের খান চৌধুরী

জিতলে ভোট ভালো, হারলে ভোট খারাপ, এটা না: মো. আসাদুজ্জামান

ভালো গবেষণা যেন দুর্বল ইংরেজিতে নষ্ট না হয়

ইতিবাচক রাজনীতি করতে চাই: রাশেদ খান

বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে, ভারতকে বদলাতে হবে: নাহিদ ইসলাম