হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে গ্যাসস্টেশনে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

চন্দ্রশেখর পোল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডালাসে গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম চন্দ্রশেখর পোল (২৭)। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে একটি গ্যাসস্টেশনে পার্টটাইম কাজ করার সময় চন্দ্রশেখর এক অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে নিহত হন।

হায়দরাবাদের বাসিন্দা চন্দ্রশেখর পোল ডেন্টাল সার্জারিতে স্নাতক শেষ করার পর উচ্চশিক্ষার জন্য ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ৬ মাস আগে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। একটি গ্যাসস্টেশনে পার্টটাইম কাজের পাশাপাশি তিনি ফুলটাইম চাকরির সন্ধান করছিলেন।

এদিকে, নিহত চন্দ্রশেখরের পরিবার তাঁর লাশ যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে সরকারের কাছে সাহায্য চেয়েছে।

বিআরএস বিধায়ক সুধীর রেড্ডি ও তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী টি হরিশ রাও আজ হায়দরাবাদে ওই ছাত্রের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করে হরিশ রাও চন্দ্রশেখরের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি

ইরানে আবারও যুদ্ধ শুরুর চিন্তা করছেন ট্রাম্প, তবে এখনো কূটনীতিতেই ভরসা

ট্রাম্পের আয়ের সবচেয়ে বড় উৎস ক্রিপ্টো, এক বছরে এল ১.৪ বিলিয়ন ডলার

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে নিজেই আদালতে গিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব যেভাবে শুরু হয়েছিল

জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা বিলিয়নিয়ারের ৩০ বছরের কারাদণ্ড

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ

ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে

স্থায়ী না হলে অস্থায়ী অভিবাসীদের দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন

নিজের ছবিযুক্ত ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ উন্মোচন করলেন ট্রাম্প