হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ১৩

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। খবর রয়টার্সের।

সিরিয়ার একটি সূত্র বলছে, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জিহাদিদের লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়। তুরস্কের সীমান্তে আতমেহ নামক এলাকার একটি বাড়িতে অভিযানের সময় সংঘর্ষ ও বিস্ফোরণে ৬ শিশু ও ৪ নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার উদ্ধারকারীরা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযান সফল হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি। এতে কোনো মার্কিন সেনা নিহত হননি। তবে কাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় তা জানাননি তিনি।

মধ্যরাতে চালানো এ অভিযানের সময় হেলিকপ্টার এবং বন্দুকযুদ্ধের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এ সময় আশপাশের সবাইকে সরে যেতে বলা হয়। জিহাদি সংঘের একটি বড় অংশ ওই অঞ্চলে থাকতেন। আইএসের অনেক সদস্যও সেখানে লুকিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, আল কায়েদার অঙ্গসংস্থা হুরাস আল-দ্বীনকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। 

আলবেনিয়ার দ্বীপে বিলাসবহুল রিসোর্ট তৈরির স্বপ্ন ট্রাম্পকন্যা ইভাঙ্কার, কী আছে সেখানে

অতি উদারপন্থা ঠেকাতে বিশ্ববিদ্যালয়ে ৩০ লাখ ডলারে খোলা হলো বিভাগ, শিক্ষার্থী মিলল একজন

১০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত, আমাকে হত্যার চেষ্টা করলে ইরানকে ‘ধ্বংস’ করব: ট্রাম্প

যুদ্ধবিরতি শেষ, তবে ইরানের সঙ্গে আলোচনায় রাজি আছি: ট্রাম্প

ট্রাম্পকে হত্যা পরিকল্পনার তথ্য দিয়ে ইরান যুদ্ধ ফের উসকে দিতে চেয়েছিল ইসরায়েল!

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান—যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ডেনমার্কের কাছে এর গুরুত্ব নেই: ট্রাম্প

ইরান নিয়ে ট্রাম্পের যুদ্ধ-শান্তির খেলা, চার মাসে যতবার বদলালেন বক্তব্য

নিজ্জার হত্যাকাণ্ড: ভারতের নাম উল্লেখ ছাড়াই অভিযোগ গঠন করল যুক্তরাষ্ট্র

ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ: ট্রাম্প