হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আফগান নারীদের শিক্ষায় যুক্তরাষ্ট্রকে দৃঢ় সমর্থন দেওয়ার আহ্বান মালালার

আফগানিস্তানের নারীদের শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে দৃঢ় সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মালালা গতকাল সোমবার এই আহ্বান জানান।

ওই অনুষ্ঠানে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা ১৫ বছর বয়সী আফগান কিশোরী সোতোদাহের একটি চিঠি পড়ে শোনান মালালা। 

চিঠিতে লেখা ছিল, নারীদের জন্য যত বেশি দিন স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, ততই এটি তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। নারীদের শিক্ষা শান্তি ও নিরাপত্তার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। নারীরা না শিখলে আফগানিস্তানও ক্ষতিগ্রস্ত হবে। 

তালেবান ক্ষমতায় আসার পর শুধু ছেলেরাই আফগানিস্তানের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যেতে পারে।

অনুষ্ঠানের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে ইউসুফজাই বলেন, `আমরা আশা করি যে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের যত তাড়াতাড়ি সম্ভব আফগান নারীদের ফিরে যাওয়া নিশ্চিত করতে পদক্ষেপ নেবে।'

২০১২ সালে তালেবানের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ২০১৪ সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি শান্তিতে নোবেল পান।

‘বেলজিয়াম জিতলে বলব ম্যাচ পাতানো’—ম্যাচের আগে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ সাবেক মার্কিন জেনারেলের

মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত হানল সুপার টাইফুন বাভি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

বেলজিয়াম ম্যাচের আগে ফিফায় ট্রাম্পের তদবির, মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন

পোপ চীনা কমিউনিস্টদের হয়ে কাজ করছেন: মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল

নেতানিয়াহু আমার সঙ্গে দেখা করতে চান, তিনি জানেন বস কে: ট্রাম্প

খামেনির জানাজায় মানুষের ঢলে ‘হতবাক’ ট্রাম্প, ভেবেছিলেন—সবাই ‘তাঁকে ঘৃণা করে’

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি