হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ব্যস্ত নাইট ক্লাবের সামনে ভিড়ের ওপর উঠে গেল গাড়ি, আহত অন্তত ৩০

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এপির সৌজন্যে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইটক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে একটি বারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের পাবলিক ইনফরমেশন অফিসার ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগারপেন জানান, নিসান ভার্সা মডেলের একটি গাড়ি হঠাৎ ভিড়ের ওপর উঠে যায়। দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এতে আঘাতপ্রাপ্তদের অধিকাংশই ছিলেন নারী। তাঁরা নাইট ক্লাবে প্রবেশের জন্য লাইনে অপেক্ষা করছিলেন। গাড়িটি একটি টাকো ট্রাক (খাবারের গাড়ি) এবং কাছেই একটি পার্কিং স্ট্যান্ডেও আঘাত হানে।

ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের শরীরে গুলি লেগেছিল। এ বিষয়ে ক্যাপ্টেন ভ্যানগারপেন বলেন, ‘একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা জানতে পেরেছি, তিনি গুলির শব্দ শুনেছেন। ঘটনাটি পুলিশের তদন্তাধীন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ এর তদন্ত করবে। আমরা ধারণা করছি, গাড়ির চালকের শরীরে গুলি লেগেছে।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুতা ও অন্যান্য জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দ্রুত জরুরি পরিষেবা দলগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়।

ক্যাপ্টেন ভ্যানগারপেন আরও জানান, জরুরি সেবাদানকারী কর্মীরা পৌঁছানোর আগেই ক্লাবের ভেতরে থাকা ব্যক্তিরা আহতদের সাহায্যে এগিয়ে আসেন। তিনি বলেন, ‘তারা সবাই নাইট ক্লাবে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে একটি খাবারের গাড়ি ছিল, তারা খাবার নিয়ে ভেতরে যাওয়ার অপেক্ষায় ছিল। গাড়ির ধাক্কায় পার্কিং স্ট্যান্ডটি ভেঙে যায়, টাকো ট্রাকটিও ভেঙে যায়।’

মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত হানল সুপার টাইফুন বাভি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

বেলজিয়াম ম্যাচের আগে ফিফায় ট্রাম্পের তদবির, মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন

পোপ চীনা কমিউনিস্টদের হয়ে কাজ করছেন: মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল

নেতানিয়াহু আমার সঙ্গে দেখা করতে চান, তিনি জানেন বস কে: ট্রাম্প

খামেনির জানাজায় মানুষের ঢলে ‘হতবাক’ ট্রাম্প, ভেবেছিলেন—সবাই ‘তাঁকে ঘৃণা করে’

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি

আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, ইরানের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি