হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টুইটারের পর এবার কোকা-কোলা কিনতে চান ইলন মাস্ক

৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর এবার আরও একটি মাল্টিন্যাশনাল কোম্পানি কেনার ইচ্ছার কথা জানালেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর সেই সংস্থা হলো কোকা-কোলা। স্থানীয় সময় বুধবার এক টুইট বার্তায় মাস্ক এমনটি জানান। 

এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, ‘কোকেন ফিরিয়ে আনার জন্য এরপর আমি কোকা-কোলা কিনছি।’ 

সপ্তাহ দু-এক আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নেন মাস্ক। টুইটার কেনার প্রথম ধাপ শুরু হয় এখান থেকেই। পরবর্তীকালে তিনি টুইটার পুরোপুরি কেনার কথা জানান। গত সোমবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন তিনি। এই পুরো টাকাটা নগদেই দিচ্ছেন টেসলার মালিক। 

টুইটার কেনার পর ইলন বলেছেন, ‘বাকস্বাধীনতা গণতন্ত্রের চালনাশক্তির ভিত্তিপ্রস্তর। মানবতার ভবিষ্যৎ নিয়ে আলোচনার অন্যতম জায়গা হলো এই টুইটার। টুইটারকে আরও উন্নত মানের করতে চাই আমি। নতুন নতুন ফিচার নিয়ে এসে টুইটারকে আরও গ্রহণযোগ্য করার ইচ্ছা আছে। এতে মানুষের আরও বিশ্বাস বাড়বে। টুইটারের ভালো ভবিষ্যৎ আছে। আমি সংস্থার সঙ্গে কাজ করে আরও ভাল কিছু করার জন্য মুখিয়ে আছি।’ 

কোকেইন হলো কোকা গাছের নির্যাস, যা মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। ১৯ শতকে কোকা-কোলার সফট ড্রিংস তৈরিতে এটি ব্যবহার করা হতো। পরে যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য হিসেবে কোকেইন নিষিদ্ধ হওয়ার পর এটির ব্যবহার বন্ধ করে দেয় কোকা-কোলা।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অস্ত্রসংকটের তথ্য ফাঁস

যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে দৈনিক চুরি হচ্ছে ৩ কোটি টাকার তেল

সোমবার ইরানের সঙ্গে নতুন করে শুরু হবে আলোচনা: ট্রাম্প

বৈশ্বিক কল্যাণের স্বার্থে ইরানে হামলা বন্ধ, চুক্তির খসড়ায় পৌঁছেছি: ট্রাম্প

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র, দিতে হবে ২০ হাজার ডলার

মার্কিন ঘাঁটিতে ১০২ মিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র

সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও বিপদ ডেকে আনছে মার্কিন বাহিনীর

নিউসমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ রিপ্পির

মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে ভিডিও প্রকাশ