হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন মঙ্গলবার

গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, মঙ্গলবার নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।

বিবিসির খবরে জানা যায়, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ প্রদানের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় আগামী মঙ্গলবার তাঁকে অভিযুক্ত করা হতে পারে, বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের ভিত্তিতেই ট্রাম্প গ্রেপ্তারের আশঙ্কা করছেন বলে জানান তাঁর একজন আইনজীবী।

যদি সত্যিই ট্রাম্পকে অভিযুক্ত করা হয়, তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই হবে প্রথম ফৌজদারি মামলা। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তার ওপরও এটি ‍গুরুতর প্রভাব ফেলবে।

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ না খুলতে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল।

স্টর্মি ড্যানিয়েলসের মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। এ ছাড়া মামলার কোনোটিতেই অভিযুক্ত হননি তিনি।

পর্নো তারকার সঙ্গে সম্পর্কের ঘটনাটি অনেক আগের বলে দাবি করা হলেও বিষয়টি জানাজানি হয় ২০১৮ সালে। ওই ঘটনা ধামাচাপা দিতে স্টর্মি ড্যানিয়েলসকে বিভিন্নভাবে চাপ, হুমকি ও নির্বাচনের আগমুহূর্তে অর্থ প্রদানের ঘটনাবহুল তথ্য উঠে আসে পরবর্তী সময়ে।

মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত হানল সুপার টাইফুন বাভি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

বেলজিয়াম ম্যাচের আগে ফিফায় ট্রাম্পের তদবির, মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন

পোপ চীনা কমিউনিস্টদের হয়ে কাজ করছেন: মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল

নেতানিয়াহু আমার সঙ্গে দেখা করতে চান, তিনি জানেন বস কে: ট্রাম্প

খামেনির জানাজায় মানুষের ঢলে ‘হতবাক’ ট্রাম্প, ভেবেছিলেন—সবাই ‘তাঁকে ঘৃণা করে’

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি

আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, ইরানের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি