হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভেনেজুয়েলা এখন কে চালাচ্ছে—স্পষ্ট করলেন না রুবিও

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর দেশটি বর্তমানে কে পরিচালনা করছে, সেই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৪ জানুয়ারি) এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ অংশ নিয়ে তিনি এই প্রশ্ন এড়িয়ে যান।

এর এক দিন আগে, শনিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মাদুরো আটক হওয়ার পর আপাতত ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রই চালাবে। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

রোববারের সাক্ষাৎকারে মার্কো রুবিওর কাছে উপস্থাপক সরাসরি জানতে চান, মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা কার হাতে? এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি রুবিও। তিনি বলেন, ‘অনেকে এই প্রশ্নে আটকে আছেন। কিন্তু আসল বিষয় হলো, আমরা ভেনেজুয়েলায় পরিবর্তন দেখতে চাই। স্বল্প মেয়াদে ও দীর্ঘ মেয়াদে নানা ধরনের পরিবর্তন আসবে—এটাই আমাদের প্রত্যাশা।’

যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, শুক্রবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে রাজধানী কারাকাসে এক ‘সামরিক অভিযান’ পরিচালনা করা হয়। অভিযানে ১৫০টির বেশি সামরিক বিমান অংশ নেয়, যেগুলোর মধ্যে ছিল যুদ্ধবিমান, হেলিকপ্টার ও বোমারু বিমান। এই অভিযানেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়।

তবে ‘মাদকবিরোধী’ বলা হলেও সামরিক এই অভিযানের উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, মাদকবিরোধী অভিযান নয়, বরং ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের লোভেই এই হামলা চালানো হয়েছে।

এদিকে, মাদুরো ও তাঁর স্ত্রীকে শনিবার রাতে নিউইয়র্কে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতে তাঁদের বিরুদ্ধে ‘নার্কো-টেররিজম’ বা মাদকসংশ্লিষ্ট সন্ত্রাসবাদের অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়েছে। ভেনেজুয়েলার অপসারিত এই নেতা আপাতত নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক থাকবেন।

মার্কিন আইনসংক্রান্ত একটি সূত্রের বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইনডিপেনডেন্ট’ জানিয়েছে, মাদুরোর প্রথম আদালতে হাজিরা সোমবারের মধ্যে হতে পারে। এ ঘটনার পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তাড়া নেই, চুক্তি সই না হলে অবরোধ চলবেই: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, নিজেকে ‘ঈশ্বর’ দাবি করতেন নিহত বন্দুকধারী

চুক্তি নাকি হামলা, রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ফিরতে হবে নিজ দেশে

এআইয়ের নাম শুনেই খেপে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

ইরান যুদ্ধের জন্য তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র

মাত্র ৫০ ডলারে ফুটবল বিশ্বকাপের টিকিট দিচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

ইরানের ইউরেনিয়ামের মজুত আমরা কেড়ে নেব, ধ্বংস করব: ট্রাম্প