হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

খাসোগি হত্যা: সৌদি যুবরাজ মোহাম্মদকে দায়মুক্তি দিল যুক্তরাষ্ট্র

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলা থেকে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হয়েছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলেছিলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের সন্দেহ, সৌদি যুবরাজের নির্দেশেই জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। 

আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রধানমন্ত্রী হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে আইনি রীতি অনুসরণ করে ‘রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে প্রযোজ্য’ দায়মুক্তি তাঁকেও দেওয়া হয়েছে। এক্ষেত্রে মামলার ভিত্তি বিবেচনায় নেওয়া হয়নি।

এ খবর প্রকাশের পর খাসোগির সাবেক বাগ্‌দত্তা হ্যাটিস চেঙ্গিস এক টুইটার পোস্টে লিখেছেন, ‘এই রায়ের ফলে আজ আবার জামালের মৃত্যু হলো।’

এর আগে জামাল খাসোগিকে হত্যার জন্য হ্যাটিস চেঙ্গিস সৌদি যুবরাজের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

যুবরাজ মোহাম্মদকে তাঁর পিতা বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ২০১৭ সালে ‘ক্রাউন প্রিন্স’ হিসেবে মনোনীত করেছিলেন। ৩৭ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান এ বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সব সময়ই জামাল খাসোগি হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আইনজীবীরা বলেছেন, ‘বিদেশি সরকারের প্রধান হিসেবে ক্রাউন প্রিন্স মার্কিন আদালতের এখতিয়ার থেকে দায়মুক্তি ভোগ করবেন। রাষ্ট্রপ্রধানের দায়মুক্তির মতবাদ আন্তর্জাতিক আইনে সুপ্রতিষ্ঠিত।’

তবে বাইডেন প্রশাসন বলেছে, এই রায় সৌদি প্রিন্সের নির্দোষ থাকা প্রমাণ করে না। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র একটি লিখিত বিবৃতিতে বলেছেন, ‘প্রথাগত আন্তর্জাতিক আইনের সুপ্রতিষ্ঠিত নীতির অধীনে স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্তটি নিয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সৌদি আরবের শাসকগোষ্ঠীর তীব্র সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাসোগি। তিনি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে এ নিয়ে কলাম লিখতেন। ২০১৮ সালে বাগ্‌দত্তা হ্যাটিস চেঙ্গিসকে বিয়ে করাসংক্রান্ত কাগজ আনতে সৌদি দূতাবাসে গিয়েছিলেন জামাল। এরপর আর কখনোই সেখান থেকে বের হননি তিনি।

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প