হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট স্থানীয় পুলিশ প্রধান ওয়েন স্মিথের বরাত দিয়ে জানিয়েছে, আজ রোববার সকাল ৬টার (স্থানীয় সময়) দিকে এই গুলির ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। স্মিথ ঘটনার ভয়াবহতাকে বর্ণনা করতে গিয়ে বলেন, এটি এমন একটি ঘটনা, যা আমাদের মধ্যে অধিকাংশ মানুষ আগে কখনো দেখেনি।

পুলিশ জানিয়েছে, হামলায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিল। ঘটনার পর বন্দুকধারী গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হন।

পুলিশপ্রধান স্মিথ নিশ্চিত করেছেন, নিহত শিশুদের মধ্যে কয়েকজন ওই বন্দুকধারীর আত্মীয় ছিল। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। লুইজিয়ানা স্টেট পুলিশ এই ঘটনার তদন্তভার নিয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। স্টেট পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে, যদি কারও কাছে এই ঘটনার কোনো ছবি, ভিডিও বা তথ্য থাকে ,তবে তা যেন দ্রুত গোয়েন্দাদের সঙ্গে শেয়ার করা হয়।

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি

ইরানে আবারও যুদ্ধ শুরুর চিন্তা করছেন ট্রাম্প, তবে এখনো কূটনীতিতেই ভরসা

ট্রাম্পের আয়ের সবচেয়ে বড় উৎস ক্রিপ্টো, এক বছরে এল ১.৪ বিলিয়ন ডলার

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে নিজেই আদালতে গিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব যেভাবে শুরু হয়েছিল

জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা বিলিয়নিয়ারের ৩০ বছরের কারাদণ্ড

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ

ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে

স্থায়ী না হলে অস্থায়ী অভিবাসীদের দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন

নিজের ছবিযুক্ত ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ উন্মোচন করলেন ট্রাম্প