হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

ফেসবুকে জো বাইডেন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী জিল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী সেসব নাগরিককে শুভেচ্ছা জানাই যারা নববর্ষ, বৈশাখী, সংক্রান্তি পালন করছেন।’

শুধু বাংলা নববর্ষ নয়, কাছাকাছি সময়ে আরও বেশ কয়েকটি দেশে সাড়ম্বরে স্বতন্ত্র বর্ষবরণের উৎসব উদযাপিত হয়। ফেসবুক পোস্টে সে বিষয়টিও উল্লেখ করেছেন বাইডেন। বাইডেন লিখেছেন, ‘শুভ বাংলা, কম্বোডিয়ান, মায়ানমারি, নেপালি, সিংহলি, তামিল, থাই, বিহু, বিষু নববর্ষ।’

উল্লেখ্য, পয়লা বৈশাখ হলো বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ। এদিনটি নানা আয়োজনে পালন করে বাংলাদেশের, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের জনগণ। তবে করোনা মহামারিতে গত বছরের মতো এবারও   ঘরবন্দি থেকেই পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসবটি।

 

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

ভিনগ্রহের প্রাণী আছে—মন্তব্যের ব্যাখ্যা দিলেন ওবামা