হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি।

আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই। তবে তিনি ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি।

হেগসেথ বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কী পদক্ষেপ নিতে পারেন, তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, ‘এটি (ইরান) ইরাক নয়। এটি (যুদ্ধ) অন্তহীন কোনো বিষয় নয়।’

ইরান যুদ্ধ বন্ধে চীনের সাহায্য দরকার নেই ট্রাম্পের

মার্কিন নথিতে অজ্ঞাত উড়ন্ত বস্তু, বাইবেলে বর্ণিত ‘স্বর্গের দূত’ দাবি ধর্মীয় নেতাদের

চীনের খাদ্য ও সারের মজুতদারি বন্ধ করতে হবে: বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট

ফের ইরানে সামরিক হামলা শুরুর কথা ভাবছেন অধৈর্য ট্রাম্প

যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জেগে উঠছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি

বুধবার বেইজিং আসছেন ট্রাম্প, ইরান ইস্যুতে ‘চাপ দেবেন’ সিকে

ইরানের জবাব ‘পছন্দ হয়নি’ ট্রাম্পের

জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিকল্প হতে পারে রান্নার তেল

ইরানে হতাশ ট্রাম্প ভেনেজুয়েলা থেকে জব্দ করলেন সাড়ে ১৩ কেজি ইউরেনিয়াম