হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভয়ংকর স্ত্রী নিয়ে হ্যারি এমনিতেই অনেক ঝামেলায়, প্রত্যাবাসনের প্রশ্নে ট্রাম্প

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রিন্স হ্যারিকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন না। কারণ, তাঁর মতে, হ্যারি তাঁর স্ত্রীর সঙ্গে এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছেন। মেগান মার্কেলকে ‘ভয়ংকর’ বলেও অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

রোববার যুক্তরাজ্যভিত্তিক টেলিগ্রাফ জানিয়েছে, প্রিন্স হ্যারি বর্তমানে যুক্তরাষ্ট্রে তাঁর ভিসাসংক্রান্ত আইনি লড়াইয়ের মধ্যে আছেন। অভিযোগ রয়েছে, তিনি তাঁর আবেদনপত্রে মাদক গ্রহণের তথ্য গোপন করেছেন। যদিও ‘স্পেয়ার’ নামে তিনি তাঁর আত্মজীবনীতে অতীতে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন।

এই অবস্থায় গতকাল শনিবার নিউইয়র্ক পোস্টের এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, হ্যারিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হবে কি না। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে চাই না। তাঁকে তাঁর মতোই থাকতে দিই। স্ত্রীকে নিয়ে তিনি এমনিতেই অনেক ঝামেলায় আছেন। তিনি (মেগান) ভয়ংকর।’

এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে হ্যারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তিনি বলেছিলেন, ‘আমি তাঁকে ছাড় দেব না। তিনি রানি এলিজাবেথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যা ক্ষমার অযোগ্য।’

হ্যারির প্রসঙ্গে জো বাইডেন প্রশাসনেরও সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘তারা হ্যারির প্রতি অনেক বেশি সদয়, যা তাঁর কর্মকাণ্ডের তুলনায় অনুচিত।’

উল্লেখ্য, প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল অতীতে ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তিনি ট্রাম্পকে ‘নারীবিদ্বেষী’ এবং ‘বিভেদ সৃষ্টিকারী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রিন্স হ্যারি ও মেগান এক ভিডিও বার্তায় ভোটারদের ঘৃণা, ভুল তথ্য ও নেতিবাচক প্রচারণা প্রত্যাখ্যান করতে বলেছিলেন। তাঁদের এই বক্তব্যকে অনেকে ট্রাম্পবিরোধী বক্তব্য হিসেবে দেখেছিলেন।

তবে ট্রাম্প বরাবরই ব্রিটিশ রাজপরিবারের ভক্ত। ২০১৯ সালে তিনি তাঁর রাষ্ট্রীয় সফরকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছিলেন এবং রাজা চার্লসকে ‘খুব ভালো মানুষ’ বলেছিলেন।

সম্প্রতি হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎকে ‘অত্যন্ত চমৎকার’ বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। বিশ্লেষকেরা মনে করছেন, ব্রিটেনের নতুন সরকার ট্রাম্পের রাজপরিবারের প্রতি আগ্রহকে কাজে লাগিয়ে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করতে পারে।

মার্কিন রোষানলে রাউল কাস্ত্রো

চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে হাত মিলিয়েছেন মার্কিন নারী গুপ্তচর, খোঁজ চেয়ে পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

আদানির বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ইরানে ধ্বংসযজ্ঞ চলতে থাকবে, আর বেশি ধৈর্য রাখতে পারব না: ট্রাম্প

ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল

ইরান যুদ্ধ বন্ধে চীনের সাহায্য দরকার নেই ট্রাম্পের

মার্কিন নথিতে অজ্ঞাত উড়ন্ত বস্তু, বাইবেলে বর্ণিত ‘স্বর্গের দূত’ দাবি ধর্মীয় নেতাদের

চীনের খাদ্য ও সারের মজুতদারি বন্ধ করতে হবে: বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট

ফের ইরানে সামরিক হামলা শুরুর কথা ভাবছেন অধৈর্য ট্রাম্প