হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল এখন ইরানি হ্যাকারদের দখলে

আজকের পত্রিকা ডেস্ক­

এফবিআই পরিচালক কাশ প্যাটেল। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছে ইরান-ঘনিষ্ঠ একটি হ্যাকার গোষ্ঠী। হ্যাকারেরা ইতিমধ্যে ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত কিছু ছবি এবং জীবনবৃত্তান্ত ইন্টারনেটে প্রকাশ করেছে।

মার্কিন বিচার বিভাগ (ডিওজে) আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে এই হ্যাকিংয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

‘হানডালা হ্যাক টিম’ নামক হ্যাকার গ্রুপটি তাদের ওয়েবসাইটে এই হামলার দায় স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, কাশ প্যাটেল এখন তাদের ‘সফলভাবে হ্যাক করা শিকারের’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। হ্যাকারেরা প্যাটেলের বেশ কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করেছে, যার কয়েকটিতে তাঁকে চুরুট টানতে দেখা যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স হ্যাকারদের প্রকাশিত তথ্যের নমুনা পর্যালোচনা করে জানিয়েছে, এই ইমেইলগুলোতে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের ব্যক্তিগত ও দাপ্তরিক আলাপচারিতা রয়েছে। বিচার বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, প্যাটেলের ইমেইল হ্যাক হয়েছে। তবে এর বেশি কিছু তিনি জানাননি। এফবিআই এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সাইবার হামলা তীব্রতর হয়েছে। গত সপ্তাহে বিচার বিভাগ হানডালাসহ ইরানের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট চারটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছিল। সে সময় কাশ প্যাটেল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘ইরান ভেবেছিল তারা ফেক ওয়েবসাইটের আড়ালে লুকিয়ে থেকে আমেরিকানদের ভয় দেখাবে...আমরা ওদের দমনের কাজ শুরু করেছি এবং এটি শেষ হয়নি।’

এর আগে গত গত বুধবার হানডালা হ্যাক টিম দাবি করেছিল, তারা মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের ওয়েবসাইটও হ্যাক করেছে। এরপরই তারা এফবিআই পরিচালকের ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি দেয়। তারা টেলিগ্রামে লিখেছিল, ‘খুব শিগগিরই আপনারা বুঝতে পারবেন যে এফবিআই-এর নিরাপত্তা ব্যবস্থা ছিল কেবল একটি কৌতুক।’

নিজের ছবিযুক্ত ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ উন্মোচন করলেন ট্রাম্প

টেক্সাসের সরকারি স্কুলে বাইবেল পাঠ বাধ্যতামূলক, শিক্ষকদের প্রতিবাদ

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়