হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলে অস্ত্র সরবরাহে বাধা হবেন না কমলা

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে লড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এবিসি নিউজ আয়োজিত বিতর্কটি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭ টা) শুরু হওয়ার কথা। তবে গুরুত্বপূর্ণ এ বিতর্কের আগে গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এসব বিষয়ে তাঁর নীতি কী হবে, নিজের ওয়েবসাইটে তা জানিয়েছেন তিনি। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে ৪১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহতের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে। স্কুল থেকে শুরু করে শরণার্থীশিবির কিছুই বাদ যায়নি ইসরায়েলি বাহিনীর হামলা থেকে। 

উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর এমন নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কমলা হ্যারিসকে অপেক্ষাকৃত বেশি সোচ্চার বলে মনে করা হয়। তবে এ রাজনীতিক জানিয়েছেন, ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তিনি কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। অস্ত্রের কোনো চালান স্থগিত করা হবে না। ইসরায়েলের আত্মরক্ষার সুযোগ দেওয়া হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। 

যুক্তরাষ্ট্রের অর্থনীতি-সংক্রান্ত আলোচনায় সমাজের মধ্যবিত্ত শ্রেণির প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কমলা। জানান, মধ্যবিত্তদের জন্য ‘অর্থনৈতিক সুযোগ’ তৈরি করতে চান তিনি। অতি ধনীদের কর বাড়ানো এবং আবাসন খাতে দাম কমানো হবে। 

আগামী ৫ নভেম্বরের নির্বাচনের ঠিক আট সপ্তাহ আগে অনুষ্ঠিতব্য এ বিতর্কের আগে উভয় প্রার্থীই জরিপে প্রায় কাছাকাছি অবস্থান করছেন। নির্বাচনের ফল এখনো যেকোনো দিকে যেতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

ভিনগ্রহের প্রাণী আছে—মন্তব্যের ব্যাখ্যা দিলেন ওবামা