হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চান—দাবি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি করতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

এদিকে আজ জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। সেই ভাষণের আগেই তিনি দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব বা ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তবে ইরানের প্রেসিডেন্ট ঠিক কীভাবে বা কোন মাধ্যমে এই আগ্রহ দেখিয়েছেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্পের এই পোস্টের পর ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়েছিল, আজ তা এক মাস পূর্ণ করেছে। এই সংঘাত বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। চলমান যুদ্ধের ফলে বিশ্বের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় বিশ্বজুড়ে উদ্বেগ ও জ্বালানি-সংকট তৈরি হয়েছে।

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প