হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এখনো কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান সম্ভব: বাইডেন

এখনো কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেছেন,  ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে জো বাইডেন এসব কথা বলেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় ১ লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করে রেখেছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।    

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রুশ সেনাদের ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে একটি ভালো ঘটনা, কিন্তু আমরা এখনো বিষয়টি নিশ্চিত করতে পারছি না। প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষকেরা বলছেন, এসব সেনা এখনো ইউক্রেনকে হুমকিতে রাখার মতো অবস্থায় রয়ে গেছে।’

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু মঙ্গলবার বলেছেন, সীমান্তে মহড়া শেষে সেনাবাহিনীর একাংশকে সামরিক ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, রুশ সেনা ফিরিয়ে নেওয়ার খবরের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

গতকাল মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া অবশ্যই যুদ্ধ চায়নি। দেশটি পশ্চিমের সঙ্গে সমাধান খুঁজতে ইচ্ছুক ছিল। 

সেনা ফিরিয়ে আনার কথা নিশ্চিত করে পুতিন বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা আলোচনার পথে যেতে প্রস্তুত।’

৫ দিনের মাথায় চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে কিশোরের গুলি, ৩ শিশু ও এক শিক্ষক নিহত

নিদাল হাসানের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসের ক্ষমতা হাতবদল হলে কী ঘটে

ইরানে হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, সিএনএনের প্রতিবেদন

অর্থ পাচার ঠেকাতে ব্যর্থ, যুক্তরাষ্ট্রের ব্যাংককে ১২০ কোটি ডলার জরিমানা

এখনই সময়, ইউক্রেনের উচিত নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বাড়িতে গুলি, দুই শিশু-অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯

ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি

নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা