হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনে হামলা হলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারেন পুতিন: বাইডেন

ইউক্রেনে যদি রাশিয়া হামলা চালায়, তাহলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারেন পুতিন। এমনটিই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের বিষয়ে পদক্ষেপ নেয়, তাহলে বিশ্বের জন্য সেটির পরিণতি হবে বিশাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হতে পারে সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। তবে ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। 

বাইডেন আরও বলেন, ‘আমরা এটি স্পষ্ট করতে চাই, ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশের চিন্তার কোনো কারণ নেই। ন্যাটো তাদের প্রতিরক্ষায় থাকবে।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর অন্যান্য নেতাও রাশিয়াকে সতর্ক করেছেন। তাঁরা বলেছেন, ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। 

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, শিগ্‌গিরই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে। 

উল্লেখ্য, ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনাদের সংখ্যা বাড়ায় পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই ৮ হাজার ৫০০ সেনাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

২৩০০ আবেদন করেও চাকরি পাননি প্রিন্সটন থেকে পিএইচডি করা মার্কিন গবেষক

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীলনকশার ইঙ্গিত

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

সংবাদ সরাও, অন্যথায় ফল ভুগতে হবে: মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প প্রশাসনের হুমকি

আবার চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পৌনে দুই বছরে ৩ লাখের বেশি অভিবাসীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন