হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন যে, মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার আগে ইরান আমেরিকায় আক্রমণ করার পরিকল্পনা করেছিল—এমন কোনো লক্ষণ ছিল না

রুদ্ধদ্বার ব্রিফিংয়ে, পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসের কর্মকর্তা ও প্রতিনিধিদের বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি বাহিনী মার্কিন স্বার্থের জন্য আসন্ন হুমকি তৈরি করেছে। তবে তাঁরা স্বীকার করেন, এমন কোনো গোয়েন্দা তথ্য নেই যা ইঙ্গিত দেয় যে তেহরান প্রথমে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করার পরিকল্পনা করেছে। বিষয়টি সম্পর্কে পরিচিত দুজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনটি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের পূর্বের দাবির প্রতি সন্দেহ তৈরি করেছে। তারা বারবার তাদের দাবিতে এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে যে, তেহরান ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী’ মার্কিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করতে পারে।

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস

ইরান আমাদের বোকা বানাচ্ছে, আজ আবার হামলা চালাব: ট্রাম্প

৩৭ বার ইরানের সঙ্গে ‘চুক্তির’ দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি ট্রাম্পের, বাস্তবতা ভিন্ন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের: ট্রাম্প

এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি অবৈধ, বাতিল

চাগোস দ্বীপপুঞ্জ কিনতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যকে পাশ কাটিয়ে নতুন পরিকল্পনা ট্রাম্পের

ইরানের অর্থ উপসাগরীয় মিত্রদের দিতে চায় যুক্তরাষ্ট্র

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি