হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন হামলায় বেঁচে যাওয়া দুজনকে দ্বিতীয় আঘাতে হত্যা—ভিডিও ফাঁসে হইচই

আজকের পত্রিকা ডেস্ক­

ছবিটি ভিডিও থেকে নেওয়া। ছবি: এএফপি

ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী সন্দেহে একটি নৌকার ওপর মার্কিন সামরিক বাহিনীর হামলায় বেঁচে যাওয়া দুই ব্যক্তি নৌকার ভাঙা অংশ আঁকড়ে প্রায় এক ঘণ্টা পানিতে বেঁচে ছিলেন। পরে দ্বিতীয় হামলায় তাঁদের হত্যা করা হয়—এমন ভিডিও যুক্তরাষ্ট্রের সিনেটরদের হাতে পৌঁছেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

ভিডিওতে দেখা যায়—দুই ব্যক্তি শার্টহীন, নিরস্ত্র এবং তাঁদের সঙ্গে কোনো যোগাযোগযন্ত্র ছিল না। সূত্র বলছে, তাঁরা জানতেই পারছিলেন না প্রথম আঘাত কোথা থেকে এসেছে কিংবা মার্কিন সামরিক বাহিনী যে তাঁদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে।

২ সেপ্টেম্বরের ওই হামলার ফুটেজ এখন ওয়াশিংটনে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে বলছেন, এই হামলার নির্দেশদাতারা যুদ্ধাপরাধ করেছেন।

বিতর্কিত ওই হামলার ভিডিওটি দেখে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম হাইমস এটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ভিডিওতে এমন দুজনকে দেখা যায় যারা স্পষ্টতই বিপদে ছিলেন। তাদের কোনো অস্ত্র বা চলার উপায় ছিল না।’

আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক যুদ্ধবিধি অনুযায়ী জাহাজডুবি, আহত বা আত্মসমর্পণ করা ব্যক্তিদের হত্যা করা যুদ্ধাপরাধ। ট্রাম্প প্রশাসন এটিকে ‘মাদকবিরোধী যুদ্ধ’ হিসেবে প্রচারণা চালালেও মার্কিন আইনবিদদের একটি বড় অংশ এই যুক্তিকে আইনগতভাবে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অভিযান ভবিষ্যতে ‘আইনবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা’ তৈরি করতে পারে এবং এর জন্য জনসমক্ষে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি জরুরি।

এর মধ্যেই বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি সন্দেহভাজন নৌকায় হামলা চালালে চারজন নিহত হয়েছে। এ নিয়ে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলার সংখ্যা দাঁড়াল ২২টি এবং মৃতের সংখ্যা অন্তত ৮৭ টি।

মার্কিন সামরিক বাহিনী তাদের সর্বশেষ হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে এবং এটিকে ‘সন্ত্রাসী সংগঠনের পরিচালিত নৌকায় প্রাণঘাতী হামলা’ বলে দাবি করেছে। তবে প্রথম হামলায় বেঁচে থাকা দুই ব্যক্তির ওপর দ্বিতীয় হামলার দৃশ্য এখনো প্রকাশ করা হয়নি।

ইতিপূর্বে ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামলার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মুখে নির্দেশ দিয়েছিলেন, ‘কিল দেম অল’ অর্থাৎ ‘সবাইকে মেরে ফেলো’। তবে হামলার দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি সিনেটরদের বলেছেন—এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি।

ইসরায়েলের সামরিক সহায়তা আটকে দিলেন শতাধিক ডেমোক্র্যাট আইনপ্রণেতা

ইংল্যান্ডকে হারানোর পর স্টেডিয়ামেই ফকল্যান্ডকে নিজেদের দাবি আর্জেন্টিনার খেলোয়াড়দের

আপনি কি মুসলিম—উত্তর শুনেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে

মধুচন্দ্রিমায় গিয়ে কোমায়—মৃত্যুর দুয়ার থেকে ফিরে নববধূর আবেগঘন বার্তা

আলোচনা করো, নইলে বোমা মারব: ইরানকে ট্রাম্প

হরমুজে টোল আদায়ের ঘোষণা থেকে সরলেন ট্রাম্প, উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ পাবে যুক্তরাষ্ট্র

আদালত অবৈধ ঘোষণার পর শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

ফের ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা দিয়ে ট্রাম্প বললেন, চুক্তি এখনো ‘সম্ভব’

হরমুজের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, পণ্য পরিবহনে ২০ শতাংশ ফি চান ট্রাম্প

হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প, নিরাপত্তার জন্য নেবেন ফি