হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইলন মাস্ক কেন খুন হওয়ার আশঙ্কা করছেন?

নিজের প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল রোববার টুইটার স্পেসে এক অডিও চ্যাটে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

টুইটার স্পেসে দুই ঘণ্টাব্যাপী ওই অডিও চ্যাটে ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর সঙ্গে খারাপ কোনো ঘটনা এমনকি তাঁকে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটারও ‘সমূহ আশঙ্কা’ রয়েছে। আশঙ্কার কথা ব্যক্ত করে মাস্ক আরও জানিয়েছেন, এখন থেকে তিনি কোনো হুড খোলা গাড়িতে ভ্রমণ করবেন না। 

ইলন মাস্ক বলেছেন, ‘সত্যি বলতে কি—আমার সঙ্গে খারাপ কিছু ঘটার এমনকি আক্ষরিক অর্থে গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আপনি চাইলে কাউকে হত্যা করা আপনার জন্য খুব বেশি কঠিন নয়। তাই আশা করি, কেউ আমার সঙ্গে এমনটা করবে না এবং আমার ভাগ্য আমার সহায় হবে। তারপরও কিছু ঝুঁকি থেকেই যায়।’ 

ওই অডিও চ্যাটে টেসলা ও স্পেসএক্স সিইও বাক্‌স্বাধীনতার গুরুত্ব এবং টুইটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘দিন শেষে, আমরা কেবল এমন একটি ভবিষ্যৎ চাই—যেখানে আমাদের নিপীড়ন করা হবে না। যেখানে আমাদের বক্তব্যকে চাপা দেওয়া হয় না এবং আমরা প্রতিশোধের ভয় ছাড়াই আমরা যা বলতে চাই তা বলতে পারব।’ তিনি আরও বলেন, ‘যতক্ষণ আপনি সত্যিকার অর্থে অন্য কারও ক্ষতি না করছেন ততক্ষণ আপনি যা চান তাই বলার অনুমতি আপনাকে দেওয়া উচিত।’ 

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চীনের উহান ল্যাবে তহবিল দেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখান থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য

ট্রাম্পের কোটি ডলারের সৌন্দর্যবর্ধন প্রকল্প শেষ হতে না হতেই ধরা পড়ল ত্রুটি

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না’, ইসরায়েলকে জে ডি ভ্যান্স

ইন্দো-প্যাসিফিক থেকে শুধু প্যাসিফিক কমান্ড, যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কৌশলগত গুরুত্ব কমছে!

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

পছন্দ না হলে আবার হামলা শুরু করব—ইরান চুক্তি নিয়ে ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র

আমি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না: ট্রাম্প