হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জাতিসংঘে উপপ্রতিনিধি হিসেবে ফক্স নিউজের সংবাদপাঠিকাকে বেছে নিলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা ট্যামি ব্রুস। ছবি: এএফপি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প নিজেই।

পোস্টে ট্রাম্প লিখেছেন, জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কাজে অসাধারণ দক্ষতা দেখাচ্ছেন ট্যামি ব্রুস। তাই তাঁকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেট নিশ্চিত করলে তিনি রাষ্ট্রদূতের মর্যাদা পাবেন।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘ট্যামি ব্রুসের মতো একজন মহান, দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং সর্বাধিক বিক্রিত বইয়ের লেখককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করছি। এই ঘোষণা দিতে পরে আমি খুবই আনন্দিত।’

ট্যামি ব্রুস সরকারে যোগ দেওয়ার আগে ২০ বছরেরও বেশি সময় ধরে ফক্স নিউজের একজন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ছিলেন। তিনি উদারপন্থীদের সমালোচনামূলক বেশ কয়েকটি বইও লিখেছেন, যার মধ্যে অন্যতম হলো ‘ফিয়ার ইটসেলফ: এক্সপোজিং দ্য লেফটস মাইন্ড-কিলিং এজেন্ডা’।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে ব্রুস ট্রাম্প প্রশাসনের কয়েকটি বিতর্কিত বৈদেশিক নীতিকে সমর্থন করেছেন, যার মধ্যে অভিবাসনসংক্রান্ত কড়াকড়ি এবং গাজায় ত্রাণ বিতরণের জন্য বেসরকারি সামরিক ঠিকাদারদের পাঠানোর মতো বিষয়গুলো উল্লেখযোগ্য।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইক ওয়ালৎজের মনোনয়নও এখনো সিনেট কর্তৃক নিশ্চিত হয়নি। বর্তমানে পেশাদার কূটনীতিক ডরথি শিয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি

আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, ইরানের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি

ইরানে আবারও যুদ্ধ শুরুর চিন্তা করছেন ট্রাম্প, তবে এখনো কূটনীতিতেই ভরসা

ট্রাম্পের আয়ের সবচেয়ে বড় উৎস ক্রিপ্টো, এক বছরে এল ১.৪ বিলিয়ন ডলার

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে নিজেই আদালতে গিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব যেভাবে শুরু হয়েছিল

জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা বিলিয়নিয়ারের ৩০ বছরের কারাদণ্ড

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ

ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে