হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আগস্টের শেষেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে : হোয়াইট হাউস 

আগামী আগস্টের শেষেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন,  প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে অনুভব করেছেন যে আফগানিস্তানের যুদ্ধ সামরিকভাবে জয় করা সম্ভব নয়। আগামী আগস্টের শেষেই সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। 

গতকাল শুক্রবার আফগানিস্তানের সবচেয়ে বড় বাগরাম বিমানঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের কেন্দ্র ছিল বিশাল বাগরাম বিমান ঘাঁটি। ১৯৮০’র দশকে সোভিয়েত যুগে মস্কোর বানানো বাগরাম ঘাঁটি রাজধানী কাবুলের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত; আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন বাহিনী এখান থেকেই তালেবান ও অন্য জঙ্গিগোষ্ঠীগুলোর ওপর বেশির ভাগ বিমান হামলা চালাত। 

বাগরাম বিমানঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এ নিয়ে তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই সেনা প্রত্যাহার আফগানদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পথকে প্রশস্ত করবে।  

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। 

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

ভিনগ্রহের প্রাণী আছে—মন্তব্যের ব্যাখ্যা দিলেন ওবামা