হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গায়িকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

গ্র্যামি জয়ী আমেরিকার র‍্যাপ গায়িকা লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁর সাবেক তিন সহকর্মী। লিজ্জো যখন গান গাইতেন ওই সহকর্মীরা তখন তার পেছনেই নাচ করতেন। 

এ বিষয়ে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে একটি সাধারণ মামলা হিসেবে নৃত্যশিল্পীদের অভিযোগটি নথিভুক্ত হয়েছে। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি ক্লাবে লিজ্জো গান গাওয়ার সময় ওই তিন সহকর্মীকে নগ্ন হয়ে নাচার জন্য জোর করেছিলেন। পরবর্তীতে দল থেকে বরখাস্ত করার আগে ওই তিনজনের একজনকে ‘মোটা’ বলে ভর্ৎসনা করেছেন লিজ্জো, যদিও তিনি নিজেও অনেক মোটা এবং মোটা হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই প্রচার করে থাকেন। 

প্ল্যান্টিফ অ্যারিয়ানা, ক্রিস্টাল উইলিয়ামস এবং নোয়েলে রদ্রিগেজ নামের ওই তিন নৃত্যশিল্পী যৌন হয়রানি ছাড়াও লিজ্জোর বিরুদ্ধে ধর্ম ও বর্ণ বিদ্বেষ, মারধর, অক্ষমদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মিথ্যা অভিযোগে জেল খাটানোর অভিযোগ এনেছেন। 

এসব অভিযোগে পরিমাণ উল্লেখ না করলেও ক্ষতিপূরণ দাবি করেছেন অভিযোগকারীরা। 

অভিযোগে র‍্যাপ গায়িকা লিজ্জো প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ আছে—তাঁর প্রযোজনা সংস্থা বিগ গ্রিল বিগ ট্যুরিং ইনকর্পোরেটেড নামে পরিচিত এবং তাঁর নৃত্যশিল্পী দলের প্রধানের নাম শার্লিন কুইগলি। 

লিজো এবং তাঁর দল সাবেক সহকর্মীদের অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, নেতৃত্ব নিয়ে সংশয়

সান ফ্রান্সিসকোর রাস্তায় মাদকাসক্তদের ‘জম্বি দশা’ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়

ইতালি, স্পেন ও জার্মানি থেকে কেন সেনা সরিয়ে নিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ চিহ্নিত, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরান যুদ্ধ, প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন

নিউইয়র্কে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, বন্ধ হয়েছিল ইঞ্জিনও

এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

জিডিপি ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের ঋণ, ১ ডলার আয়ে খরচ ১.৩৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন