হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনকে ১০ কোটি ডলার বেসামরিক নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গতকাল শনিবার জানিয়েছে, ইউক্রেনের এই সংকটকালে হোয়াইট হাউস ইউক্রেনকে ১০ কোটি ডলার বেসামরিক নিরাপত্তা সহায়তা দিতে চায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘সীমান্ত নিরাপত্তা, বেসামরিক আইন প্রয়োগকারী ব্যবস্থা টিকিয়ে রাখা এবং গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষা করার জন্য ইউক্রেনকে এ সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরীণ সক্ষমতা তৈরি হবে বলে আশা করে মার্কিন প্রশাসন।’ 

গত সোমবার চীন ইউক্রেনকে ১০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, সহায়তার এ অতিরিক্ত প্যাকেজটি পরিস্থিতির উন্নয়ন এবং ইউক্রেনের প্রকৃত চাহিদার ওপর ভিত্তি করে। চীনের রেডক্রস সোসাইটি এর আগে ইউক্রেনের পক্ষকে ৫ মিলিয়ন ইউয়ান মূল্যের মানবিক সহায়তা সরবরাহ করেছিল। 

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ২০ কোটি ডলারের সমপরিমাণ সামরিক সহায়তার অনুমোদন দিয়েছিলেন। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালের পর থেকে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট অর্থের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ৯২০ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ। 

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

ভিনগ্রহের প্রাণী আছে—মন্তব্যের ব্যাখ্যা দিলেন ওবামা