হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন মাস্কের মেয়ে, চলে যাবেন অন্য দেশে

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রে নিজের কোনো ভবিষ্যৎ দেখছেন না ইলন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে জেনা উইলসন। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

২০ বছর বয়সী ভিভান জেনা উইলসন ২০২২ সালে বাবা মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ওই সময় তিনি লিঙ্গ রূপান্তর (ছেলে থেকে মেয়ে) ও নিজের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ট্রাম্পের একজন কঠোর সমর্থক। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের ক্যাম্পেইনে ব্যাপক টাকা ঢেলেছেন। তবে বাবার পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়ায় মনোক্ষুণ্ন মেয়ে জেনা উইলসন। তিনি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে নিজের ভবিষ্যৎ দেখছেন না।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে একটি পোস্ট দেন মাস্কের মেয়ে জেনা উইলসন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি কিছু সময়ের জন্য দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু গতকাল আমি মনস্থির করে ফেলেছি। যুক্তরাষ্ট্রে আমি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না।’

ইলন মাস্ক ও তাঁর প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ঘরে ছয় সন্তান। তাঁদেরই একজন জেনা। রূপান্তরিত নারী জেনা আগে ছেলে ছিলেন। এর আগে জেনা তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তিনি থেকেও না থাকার মতো। তাঁর ট্রান্সজেন্ডার হওয়ার বিষয়টি তিনি মেনে নিচ্ছেন না।

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে নিজেই আদালতে গিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব যেভাবে শুরু হয়েছিল

জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা বিলিয়নিয়ারের ৩০ বছরের কারাদণ্ড

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ

ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে

স্থায়ী না হলে অস্থায়ী অভিবাসীদের দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন

নিজের ছবিযুক্ত ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ উন্মোচন করলেন ট্রাম্প

টেক্সাসের সরকারি স্কুলে বাইবেল পাঠ বাধ্যতামূলক, শিক্ষকদের প্রতিবাদ

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান