হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে গতকাল শনিবার রাতে এক জন্মদিনের পার্টিতে ১৪ জনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সান হোয়াকিন কাউন্টি শেরিফ কার্যালয়ের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, একটি ব্যাংকোয়েট হলে অনুষ্ঠানটি চলছিল। আহত ব্যক্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তির পাশাপাশি কিশোরও রয়েছে। সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টার একটু আগে তারা গুলির খবর পায়। ঘটনাটি ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে ঘটে। এটি সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ মাইল পূর্বে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি ফেসবুকে বলেন, ‘ঘটনাটি এক শিশুর জন্মদিনের পার্টিতে ঘটেছে। আমি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি, কীভাবে এটি ঘটল তা জানার জন্য। আমি অবশ্যই এর ব্যাখ্যা চাইব।’

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প