হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

আজকের পত্রিকা ডেস্ক­

একজন সাধারণ কয়েদির মতো হাতকড়া পরিয়ে মাদুরোকে নিউইয়র্কের আদালতে নিয়ে যাওয়া হয়। ছবি: রয়টার্সের সৌজন্যে

মার্কিন সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আজ সোমবার প্রথমবারের মতো নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে। মার্কিন আইন অনুযায়ী, একজন সাধারণ কয়েদির মতো নিউইয়র্কবাসীকে নিয়ে গঠিত জুরিবোর্ডের সামনেই তাঁর বিচার হবে।

একজন সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জুরির মাধ্যমে হওয়াটা একটি বিরল ঘটনা হতে যাচ্ছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর আইনজীবীরা তাঁর গ্রেপ্তারকে ‘বেআইনি’ দাবি করে এক দীর্ঘ আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, মাদুরোর আইনজীবীরা আদালতে যুক্তি দেবেন—একটি বিদেশি রাষ্ট্রের সার্বভৌম প্রধান হিসেবে মাদুরো যেকোনো ধরনের বিচারিক প্রসিকিউশন থেকে দায়মুক্তি (Immunity) পাওয়ার অধিকারী। তাই তাঁকে গ্রেপ্তার বা বিচার করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, মাদুরোর জন্য এই পথ বেশ কণ্টকাকীর্ণ হবে। কারণ যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে না। বিশেষত, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে। অন্যদিকে ১৯৯০ সালে পানামার শাসক ম্যানুয়েল নরিয়েগাকেও একইভাবে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে আমেরিকায় আনা হয়েছিল। নরিয়েগাও ‘রাষ্ট্রপ্রধান’ হিসেবে দায়মুক্তির দাবি করেছিলেন; কিন্তু মার্কিন আদালত তা প্রত্যাখ্যান করেছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলা মাদুরোকে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁকে নেওয়া হতে পারে।

মাদুরোর পাশাপাশি তাঁর স্ত্রী সিলিমা ফ্লোরেস, তাঁদের ছেরে এবং আরও তিনজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের দাবি, তাঁরা মাদক কার্টেলের সঙ্গে হাত মিলিয়ে হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের সুবিধা করে দিয়েছেন। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে মাদুরো ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল আটকে দিলেন বিচারক

উড্ডয়নের আগেই বিস্ফোরিত হলো বেজোসের রকেট

হরমুজে টোল আরোপে ওমান যুক্ত হলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের এক মিত্র দেশকে কেন ‘উড়িয়ে’ দিতে চান ট্রাম্প, খোদ ওয়াশিংটনেই বিস্ময়

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আবারও ১০ বিলিয়ন ডলারের মামলা করেছেন ট্রাম্প

লোকেশন ডেটায় মার্কিন সেনাদের অবস্থান জেনে যাচ্ছে শত্রুরা, পেন্টাগনের দাবি

৬১ বছরের মধ্যে প্রথম, ইসরায়েল প্যারেডে যাচ্ছেন না নিউইয়র্কের মেয়র মামদানি

আর্সেনালের জার্সির আদলে পাঞ্জাবিতে ঈদের নামাজ, আলোচনায় মেয়র জোহরান মামদানি

মেমোরিয়াল ডের অনুষ্ঠানে দাঁড়িয়ে দুলছেন ট্রাম্প, স্বাস্থ্য নিয়ে বিতর্ক

সমঝোতার দাবি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে—উড়িয়ে দিল হোয়াইট হাউস