হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদ

আজকের পত্রিকা ডেস্ক­

আবদুল এল-সাইয়েদ। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাথমিক নির্বাচনে (প্রাইমারি) জয়ের পথে রয়েছেন বামঘেঁষা রাজনৈতিক আবদুল এল-সাইয়েদ। সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, তিনি চারবারের কংগ্রেস সদস্য এবং মধ্যপন্থী প্রার্থী হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেছেন।

আনুষ্ঠানিক ফল নিশ্চিত হলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সের মুখোমুখি হবেন এল-সাইয়েদ।

মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান আবদুল এল-সাইয়েদ নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন।

প্রচারাভিযানে আবদুল এল-সাইয়েদ সবার জন্য স্বাস্থ্যসেবা (মেডিকেয়ার ফর অল), অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) বিলুপ্ত করা এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নেন। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পর তিনি বলেন, রাজনীতি থেকে অর্থের প্রভাব কমিয়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্দোলন আরও এগিয়ে নেওয়া হবে।

৪১ বছর বয়সী এল-সাইয়েদ জানান, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন বা দেননি, এমনকি ২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প—যাঁকেই ভোট দিয়ে থাকুন না কেন, তিনি সবার প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

এদিকে পরাজয় মেনে নিয়ে হ্যালি স্টিভেন্স এল-সাইয়েদকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, একজন চিকিৎসক, জনস্বাস্থ্য কর্মকর্তা ও রোডস স্কলার হিসেবে এল-সাইয়েদের অভিজ্ঞতা রয়েছে এবং সাধারণ নির্বাচনে তিনি তাঁর প্রতি সমর্থন জানাবেন।

এল-সাইয়েদকে সমর্থন দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের মতো প্রগতিশীল নেতারা। অন্যদিকে স্টিভেন্স সমর্থন পেয়েছিলেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ও বিদায়ী সিনেটর গ্যারি পিটার্সের।

দুই প্রার্থীর মধ্যে সবচেয়ে বড় মতপার্থক্য ছিল ইসরায়েল ইস্যুতে। এল-সাইয়েদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ও ইসরায়েলকে সামরিক সহায়তার বিরোধিতা করলেও স্টিভেন্স নিঃশর্ত সহায়তা অব্যাহত রাখার পক্ষে ছিলেন।

লাইভের মধ্যেই মেক্সিকোর জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

‘ভালো আলোচনার’ মধ্যেই ইরানকে ট্রাম্প বললেন—হরমুজ খুলে দাও, নইলে খুব মারব

এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ বাড়ানো আরও ব্যয়বহুল করছে ট্রাম্প প্রশাসন

জুলাই পর্যন্ত অতিরিক্ত শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ শেষ

ইরান যুদ্ধে ৮০% মিসাইল ইন্টারসেপ্টরের মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র, পূরণে লাগবে কয়েক বছর

উচ্চমূল্যে ভুগছে মানুষ, মার্কিন তেল কোম্পানিগুলোর রেকর্ড মুনাফায় খেপেছেন ট্রাম্প

ইরানকে ফের ‘শেষ সুযোগ’ দিলেন ট্রাম্প, এরপর ‘শিরশ্ছেদ’

ইরানকে ‘শায়েস্তা করার নতুন ও সৃজনশীল’ উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অস্ত্রসংকটের তথ্য ফাঁস