হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার ওপর নানামুখী নিষেধাজ্ঞা আরোপ বাইডেনের 

পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করায় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাইডেন এই নিষেধাজ্ঞার কথা জানান। 

বাইডেন বলেন, ‘যদি রাশিয়া আরও এগিয়ে যায়, আমরা আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত আছি।  প্রতিবেশীদের ভূখণ্ডে নতুন তথাকথিত দেশ ঘোষণা করার অধিকার দিয়েছে কে? এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

বাইডেন জানান, নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রাশিয়ার সার্বভৌম ঋণের পাশাপাশি দুটি বড় রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠান পড়বে। 

বাইডেন বলেন, ‘আমরা রাশিয়ার অভিজাত ও তাদের পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করব। তারা ক্রেমলিন নীতির দুর্নীতির অংশগুলো ভাগ করে নেয় । তাই তাদের বেদনারও অংশীদার হওয়া উচিত।’ 

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনটি যেন আর সামনে না এগোয়, সেটি নিশ্চিত করতে জার্মানির সঙ্গে কাজ করবেন তিনি। তিনি আরও বলেন, রাশিয়া যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে দেশটিকে এর চেয়েও কঠোর মূল্য দিতে হবে।

 পুতিন সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন বলেন,  ইউক্রেনে হামলা শুরু করেছেন পুতিন।। কূটনৈতিক পথ ধরে সংকট নিরসনের মধ্য দিয়ে খারাপ পরিস্থিতি এড়ানোর সময় এখনো আছে।

এদিকে ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপানও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, তিনি জাপানে রাশিয়ান বন্ড ইস্যু করা নিষিদ্ধ করবেন এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবেন । এ ছাড়া বেশ কিছু রাশিয়ান ব্যক্তির সম্পদও জব্দ করবেন।

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র, দিতে হবে ২০ হাজার ডলার

মার্কিন ঘাঁটিতে ১০২ মিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র

সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও বিপদ ডেকে আনছে মার্কিন বাহিনীর

নিউসমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ রিপ্পির

মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে ভিডিও প্রকাশ

ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক—দৃঢ় সমর্থনের কথা জানালেন জেলেনস্কি

একই দিনে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন জেলেনস্কি ও নেতানিয়াহু

হামলা বন্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র, ফের কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ছয় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ