হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেলিন্ডাকেই ফের বিয়ে করতে চান বিল গেটস!

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি আবারও বিয়ে করেন তবে তিনি স্ত্রী হিসেবে মেলিন্ডাকেই বেছে নেবেন। রোববার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন ছিল দুর্দান্ত এবং আবারও যদি বিয়ে করতে হয় তবে তিনি মেলিন্ডাকেই বেছে নেবেন।

সানডে টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে, বিল গেটস বিগত দুই বছরকে ‘বেশ নাটকীয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে বলেছেন, কোভিড-১৯ মহামারি, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এবং তাঁর সন্তানদের চলে যাওয়া বিগত দুই বছরের সবচেয়ে ‘অদ্ভুত বিষয়’। বিল গেটস তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক এবং বিয়ে বিচ্ছেদের তিনি কেমন অনুভব করছেন সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন সাক্ষাৎকারে। 

বিল গেটস বলেছেন, প্রত্যেকটি বিয়েই ‘একটি পরিবর্তনের মধ্য দিয়ে যায়’। বিশেষ করে যখন সন্তানেরা বড় হয়ে পরিবার ছেড়ে চলে যায়। বিল গেটস তাঁর জীবনে বিচ্ছেদকেই সেই পরিবর্তন বলে আখ্যা দিয়েছেন। বিয়ে শেষ পর্যন্ত না টিকলেও বিল গেটসের চোখে তাদের বিয়ে একটি ‘মহান বন্ধন’ ছিল। 

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে তিনি আবার বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, ‘আমি আবার বিয়ে করলে মেলিন্ডাকেই করব। তবে ভবিষ্যতে আমার এমন কোনো পরিকল্পনা নেই।’ 

কেন তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছিল এমন প্রশ্নের জবাবে বিল গেটস বেশ স্বাভাবিকভাবেই বলেন, বিয়ে এত জটিল যে এর মধ্যে কারণ অনুসন্ধান করা যৌক্তিক নয়। 

এর আগে, প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনে এই দম্পতি ২০২১ সালের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। 

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস

ইরান আমাদের বোকা বানাচ্ছে, আজ আবার হামলা চালাব: ট্রাম্প

৩৭ বার ইরানের সঙ্গে ‘চুক্তির’ দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি ট্রাম্পের, বাস্তবতা ভিন্ন