হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার মিশিগানে একটি গাড়ি নির্মাণ কারখানা পরিদর্শন করতে যান। সে সময় এক বিক্ষোভকারীর উদ্দেশে অশালীন প্রতিক্রিয়া জানান তিনি। এই প্রতিক্রিয়া জানানোর সময় তিনি ক্যামেরায় ধরা পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।

মিশিগানের ডেট্রয়েটে ফোর্ড এফ-১৫০ কারখানা পরিদর্শনের সময় ট্রাম্পকে কারখানার ভেতরের উৎপাদন এলাকা দেখার জন্য উঁচু একটি ওয়াকওয়েতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে সময় তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে দেখা যায়।

ওই বিক্ষোভকারীর পরিচয় জানা যায়নি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুয়াং এএফপিকে বলেন, তার যা প্রাপ্য ছিল, তাই পেয়েছে। চুয়াং বলেন, ‘একজন উন্মাদ ব্যক্তি সম্পূর্ণ ক্ষোভের মধ্যে অশ্লীল ভাষায় চিৎকার করছিল, আর প্রেসিডেন্ট তার উপযুক্ত ও স্পষ্ট জবাব দিয়েছেন।’

টিএমজির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারী ট্রাম্পের উদ্দেশে আংশিকভাবে ‘পেডোফাইল প্রোটেক্টর’ বা শিশুকে যৌন নিপীড়নকারী বা শিশুকামীদের রক্ষক বলে চিৎকার করছিলেন। তার জবাবেই মেজাজ হারিয়ে ট্রাম্প এই গালি দেন।

৭৯ বছর বয়সী রিপাবলিকান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের দাবিতে চাপ বাড়তে দেখা গেছে। এপস্টেইন একসময় ট্রাম্প ও ধনীদের সামাজিক মহলের সঙ্গে যুক্ত ছিলেন। অর্থলগ্নিকারী এপস্টেইন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা বলা হলেও বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে, যা ট্রাম্পের সমর্থকৈরাও জোরালোভাবে প্রচার করেছেন।

ট্রাম্প এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের জন্য দ্বিদলীয় আইন অনুমোদন করেছিলেন। তবে মার্কিন বিচার বিভাগ ১৯ ডিসেম্বরের মধ্যে সব নথি প্রকাশের সময়সীমা পূরণ করতে পারেনি। চলতি মাসের শুরুতে বিচার বিভাগের কর্মকর্তারা জানান, প্রকাশের জন্য এখনো দুই মিলিয়নের বেশি নথি পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদ

লাইভের মধ্যেই মেক্সিকোর জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

‘ভালো আলোচনার’ মধ্যেই ইরানকে ট্রাম্প বললেন—হরমুজ খুলে দাও, নইলে খুব মারব

এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ বাড়ানো আরও ব্যয়বহুল করছে ট্রাম্প প্রশাসন

জুলাই পর্যন্ত অতিরিক্ত শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ শেষ

ইরান যুদ্ধে ৮০% মিসাইল ইন্টারসেপ্টরের মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র, পূরণে লাগবে কয়েক বছর

উচ্চমূল্যে ভুগছে মানুষ, মার্কিন তেল কোম্পানিগুলোর রেকর্ড মুনাফায় খেপেছেন ট্রাম্প

ইরানকে ফের ‘শেষ সুযোগ’ দিলেন ট্রাম্প, এরপর ‘শিরশ্ছেদ’

ইরানকে ‘শায়েস্তা করার নতুন ও সৃজনশীল’ উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র