হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে উড়োজাহাজ বিধ্বস্ত, ৩ আরোহী নিহতের শঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার মন্টেরি উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড। তারা নিহত হয়েছেন কি না সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই।

বার্তা সংস্থা এপির তথ্যমতে, গত শনিবার রাতে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। রোববার সকাল পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে ওই তিনজনকে উদ্ধার করা হয়েছে। মার্কিন কোস্ট গার্ডের বরাত দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ১১ মিনিটে সান কার্লোস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিচ৯৫-বি৫৫ ব্যারন মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট ছোট উড়োজাহাজটি। সেটিতে চালকসহ তিন আরোহী ছিলেন। রাত ১০টা ৩৭ মিনিটে মন্টেরি উপকূলের কাছে এসে কন্ট্রোল প্যানেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর ইঞ্জিনের শব্দে জরুরি হটলাইন নম্বরে কল করে জানান স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্যমতে, পরদিন সকালে সৈকতে বিমানের ধ্বংসাবশেষ ভেসে আসতে দেখেন তারা। তবে, খবর পেয়ে রাত থেকেই উদ্ধার অভিযান চালাতে শুরু করে কোস্ট গার্ড ও স্থানীয় উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস ও আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা।

গতকাল রোববার, ভোর ৩টার দিকে উদ্ধারকারী দল প্রথম একজনকে পানিতে ভেসে থাকতে দেখে। এরপর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে সাগরের নিচে বিধ্বস্ত বিমানের ভেতর থেকে বাকি দুজনকে উদ্ধার করে ডুবুরিরা। কোস্ট গার্ডের কর্মকর্তা রায়ান গ্রেভস এক ইমেইল বিবৃতিতে জানান, ‘উদ্ধারকৃত তিনজনকেই অচেতন অবস্থায় পাওয়া গেছে। “অচেতন” শব্দটি দিয়ে এখানে বোঝানো হচ্ছে, তাদের দেহে প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তারা মৃত্যুবরণ করেছেন কি না—সংশ্লিষ্ট দপ্তর সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।’

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅয়্যারের তথ্য অনুযায়ী, বিমানটির শেষ সংকেত পাওয়া গিয়েছিল মন্টেরি উপকূলের কাছাকাছি। এ ঘটনার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

টেক্সাসের সরকারি স্কুলে বাইবেল পাঠ বাধ্যতামূলক, শিক্ষকদের প্রতিবাদ

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা