হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাইডেনের

রাশিয়ার বিরুদ্ধে শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রোববার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত জি-৭ এর ৪৮ তম বৈঠকে তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

বৈঠকে বাইডেন জি-৭ নেতাদের উদ্দেশে বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আমাদের অবশ্যই একসঙ্গে থাকতে হবে।’ 

এর আগে বৈঠকের শুরুতে জি-৭ ভুক্ত সাতটি দেশের মধ্যে চারটি দেশ রাশিয়া থেকে সোনা আমদানি নিষিদ্ধের জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘বিশ্বের ধনী দেশের নেতারা রাশিয়া থেকে সোনা আমদানির ওপর একসঙ্গে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন। সোনা রপ্তানি করে রাশিয়া কোটি কোটি ডলার আয় করে থাকে। মস্কোর ওপর চাপ বাড়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।’ 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপান। জি-৭ এর বাকি তিন দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালিও রাশিয়া থেকে সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন। 

রোববার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা রাশিয়ান সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছে। গত বছর ১ হাজার ৫৫০ কোটি ডলার সোনা রপ্তানি করে আয় করেছে। 

জার্মান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জি-৭ নেতারা রাশিয়ান তেলের সম্ভাব্য মূল্যসীমার বিষয়ে গঠনমূলক আলোচনা করছেন। 

ফরাসি প্রেসিডেন্টের দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, সম্মেলনে প্যারিস রাশিয়ার তেল ও গ্যাসের মূল্যসীমা নির্ধারণের জন্য চাপ দেবে। 

উল্লেখ্য, জি-৭ এর নেতারা ইউক্রেনে যুদ্ধ এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে আলোচনার জন্য এই শীর্ষ সম্মেলনে জড়ো হয়েছেন। জার্মানির মিউনিখে গতকাল রোববার থেকে শুরু হয়েছে এই সম্মেলন, যা চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। 

‘ভয়াবহ হামলা’র হম্বিতম্বির পর ইরানে কেন অভিযান বন্ধ করলেন ট্রাম্প

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া প্রধান প্রসিকিউটরকে সরানোর সিদ্ধান্ত আইসিসির

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে ‘সাইক্লোস্পোরিয়াসিস’ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও অর্থের সংকটে ট্রাম্প, এবার টান তেলের মজুতেও

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর বসছে ট্রাম্পের নতুন ১০-১২.৫% শুল্ক

পরমাণু শক্তিধর হতে চাইলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সৌদি আরবকে ট্রাম্পের শর্ত

মাস্ক ও বেজোসের মহাকাশ ডেটা সেন্টার পৃথিবীর জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে: বিশেষজ্ঞদের সতর্কতা

জাহাজে হামলা করলেই ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হবে: ট্রাম্প

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রশংসা কুড়ানো মামদানি জানালেন, তাঁর সেই ক্ষমতা নেই

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী