হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ব্যাংক খাত বাঁচাতে যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের মতো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে সরকার। ব্যাংক খাত রক্ষায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নতুন তহবিল গঠনে জোর দিচ্ছে।

ব্যাংক টার্ম ফান্ডিং প্রোগ্রাম (বিটিএফপি) নামে নতুন এই তহবিলের পরিকল্পনা এরই মধ্যে প্রকাশ করেছে ফেডারেল রিজার্ভ। এর আওতায় ব্যাংক, সঞ্চয়ী সংস্থা, ঋণদাতা প্রতিষ্ঠানসহ যোগ্য আমানত সংগ্রাহক প্রতিষ্ঠানগুলোকে একবছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ঋণ দেওয়া হবে। 

ফেডারেল রিজার্ভের নতুন এই তহবিলে প্রধান প্রধান যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, তা হলো- 

আর্থিক চাপমুক্তি
৪০ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় গত বছর ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার ৪ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল, যা আগে ছিল প্রায় শূন্য শতাংশ। 

এর ফলে ব্যাংকগুলোর কাছে থাকা পুরোনো মূল্যবান বন্ডগুলোর দাম পড়ে যায়। তহবিল যোগাতে ব্যর্থ হয়ে সিলিকন ভ্যালি ব্যাংকের বন্ধ হওয়ার পেছনে অন্যতম বড় কারণও এটি। অন্য ব্যাংকগুলো একই পথ ধরতে পারে বলে উদ্বেগে রয়েছেন কর্মকর্তারা।  

বিটিএফপির আওতায় এই উদ্বেগের বড় প্রশমন ঘটবে। এই তহবিলের সুদের হার হবে শূন্য দশমিক ১ শতাংশ। 

ফেডারেল রিজার্ভ ব্যাংক এক বিবৃতিতে বলেছে, বিটিএফপির আওতায় উচ্চ মানের শেয়ারগুলোর বিপরীতে দ্রুত তারল্য বা ঋণসুবিধা পাওয়া যাবে। যাতে আর্থিক সংকটের সময় কোনো প্রতিষ্ঠানকে শেয়ার বিক্রি করতে না হয়।

এক বছরের জন্য ঋণ
নতুন সুবিধার আওতায় এক বছর পর্যন্ত মেয়াদী ঋণ পাওয়া যাবে। ঋণগ্রহীতারা জরিমানা ছাড়াই আগাম ঋণ পরিশোধ করতে পারবেন। ২০২৪ সালের ১১ মার্চ পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে। 

ঋণ পাওয়ার যোগ্যতা
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক স্বীকৃত যে কোনো আমানত সংগ্রহকারী প্রতিষ্ঠান (ব্যাংক, সঞ্চয়ী সংস্থা বা ক্রেডিট ইউনিয়ন) অথবা বিদেশি ব্যাংকের শাখা বা সংস্থা প্রাথমিকভাবে ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। 

ট্রেজারি ব্যাকস্টপ
ট্রেজারি অধিদপ্তরের এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে বিটিএফপি নামে এই তহবিল যোগানো হবে। এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের অধীনে থাকা ১২টি ব্যাংকের মাধ্যমে আড়াই হাজার কোটি ডলারের ঋণ বিতরণ করবে। 

অর্থনীতিবিদেরা মনে করছেন, বিটিএফপি নামের নতুন এই প্রোগ্রামটি তারল্য সমস্যাগুলোর বিরুদ্ধে ব্যাংকগুলোকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সুদের হারের ঝুঁকি থেকেও বাঁচাবে। যা ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোর সংকট কাটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চীনের উহান ল্যাবে তহবিল দেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখান থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য

ট্রাম্পের কোটি ডলারের সৌন্দর্যবর্ধন প্রকল্প শেষ হতে না হতেই ধরা পড়ল ত্রুটি

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না’, ইসরায়েলকে জে ডি ভ্যান্স

ইন্দো-প্যাসিফিক থেকে শুধু প্যাসিফিক কমান্ড, যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কৌশলগত গুরুত্ব কমছে!

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

পছন্দ না হলে আবার হামলা শুরু করব—ইরান চুক্তি নিয়ে ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র

আমি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না: ট্রাম্প