হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ম্যাকডোনাল্ড’সের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা

ঢাকা: ম্যাকডোনাল্ড’স কর্পসের বিরুদ্ধে কমপক্ষে ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) গণমাধ্যম উদ্যোক্তা বায়রন অ্যালেনের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান এ মামলা করে। মামলায় কৃষ্ণাঙ্গ মালিকানাধীন গণমাধ্যমে পর্যাপ্ত বিজ্ঞাপন না দেওয়ার জন্য ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞাপনের জন্য নির্ধারিত অর্থ খরচের ক্ষেত্রে ম্যাকডোনাল্ড’স ‘জাতিগত বৈষম্য এবং বর্ণবাদী স্টেরিওটাইপিং’ করে রাষ্ট্রীয় নাগরিক অধিকার আইন লঙ্ঘন করেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়—অ্যালেনের বিনোদন স্টুডিও নেটওয়ার্কস ও ওয়েদার চ্যানেলে বিজ্ঞাপন দিতে অস্বীকৃতি জানিয়েছে শিকাগো ভিত্তিক ম্যাকডোনাল্ড।

অভিযোগে বলা হয়, ম্যাকডোনাল্ডের প্রায় ৪০ শতাংশ গ্রাহক কৃষ্ণাঙ্গ। তবে সংস্থাটি ২০১২ সালে বিজ্ঞাপনের জন্য নির্ধারিত ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বাজেট করলেও কৃষ্ণাঙ্গ মালিকানাধীন গণমাধ্যমে বিজ্ঞাপনের বাজেট রাখে ৫ মিলিয়ন ডলারেরও কম। এ ছাড়া ম্যাকডোনাল্ড আজকালকার করপোরেট আমেরিকার মতো প্রকাশ্যে নানা প্রতিশ্রুতি প্রকাশ করলেও আসলে তা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয় বলেও উল্লেখ করা হয়েছে।

আগামী ২০২৪ সালের মধ্যে ম্যাকডোনাল্ড যাতে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন গণমাধ্যমগুলোতে বিজ্ঞাপন ব্যয় ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করে সে দাবিও বায়রন অ্যালেনের। এ ক্ষেত্রে হিস্পানিক-, এশীয়-আমেরিকান, নারী এবং এলজিবিটিকিউ-এর মালিকানাধীন প্ল্যাটফর্ম গুলির কথাও উল্লেখ করেন তিনি।

ম্যাকডোনাল্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিভিন্ন মালিকানাধীন অংশীদারদের সঙ্গে আমাদের সম্পর্ক দ্বিগুণ করেছি। অ্যালেনের মামলা মোকাবিলার জন্য বিষয়টি পর্যালোচনা করে সে অনুযায়ী সাড়া দেব।

অ্যালেন এবং অন্যান্য উদ্যোক্তারা মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরস করপোরেশনের বিরুদ্ধেও এমন অভিযোগ এনেছিল। পরে এসব উদ্যোক্তাদের সংবাদপত্রে পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করে। জেনারেল মোটরস করপোরেশন কালো মালিকানাধীন মিডিয়া গুলিতে আরও বিজ্ঞাপন দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রাক্তন স্ট্যান্ড-আপ কমিক এবং এবিসি রিয়্যালিটি টিভি শো ‘রিয়েল পিপল’ এর সহ-উপস্থাপক অ্যালেন ২০১৫ সালে কমকাস্ট কর্পসকে ২০ বিলিয়ন ডলারও মামলা করেছিলেন। তাঁর চ্যানেলের খরচ বহনে অস্বীকৃতি জানানোয় এ মামলা করেন।

মার্কিন সুপ্রিম কোর্ট কমকাস্টের পক্ষে থাকায় অ্যালেনের পক্ষে বৈষম্যমূলক আচরণ প্রমাণ করা কঠিন হয়ে পড়লে তিন মাস পরে তিনি থেমে যান।

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি

ইরানে আবারও যুদ্ধ শুরুর চিন্তা করছেন ট্রাম্প, তবে এখনো কূটনীতিতেই ভরসা

ট্রাম্পের আয়ের সবচেয়ে বড় উৎস ক্রিপ্টো, এক বছরে এল ১.৪ বিলিয়ন ডলার

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে নিজেই আদালতে গিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব যেভাবে শুরু হয়েছিল

জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা বিলিয়নিয়ারের ৩০ বছরের কারাদণ্ড

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ

ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে

স্থায়ী না হলে অস্থায়ী অভিবাসীদের দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন

নিজের ছবিযুক্ত ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ উন্মোচন করলেন ট্রাম্প