হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উহান ল্যাব কর্মীদের মেডিকেল রিপোর্ট প্রকাশের দাবি ফাউসির

ঢাকা: উহান ল্যাবের তিন কর্মীর মেডিকেল রিপোর্ট প্রকাশের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উহান ল্যাবের নয় গবেষণা কর্মীর মেডিকেল রিপোর্ট প্রকাশ করা জরুরি। তাহলে তাঁদের অসুস্থতা কোভিডের কারণে হয়েছিল কি–না এবং উহান ল্যাব থেকেই করোনা বিশ্বে ছড়িয়েছিল কি–না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে।

অ্যান্থনি ফাউসি বলেন, ২০১৯ সালে উহান ল্যাবের যে তিনজন গুরুতর অসুস্থ হয়েছিলেন তাঁদের মেডিকেল রিপোর্ট আমি দেখতে চাই। তাঁরা কি সত্যিই অসুস্থ হয়েছিলেন কি–না বা তাঁদের অসুস্থতার কারণ কী, এটা জানা দরকার।

চীনের উহানে অবস্থিত ভাইরোলোজি ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছে কি–না এ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এখনো তদন্ত করছে। ২০১৯ সালে প্রথম করোনাভাইরাস শনাক্ত ঘোষণার মাসখানেক আগেই উহান ল্যাবের কয়েকজন কর্মী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ল্যাব কর্মীদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীন। ফলে অনেকেরই সন্দেহ, এই ল্যাব থেকেই নভেল করোনাভাইরাস বাইরে ছড়িয়ে পড়ে থাকতে পারে।

তবে শুরু থেকেই উহান ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি অস্বীকার করে আসছে চীন। তাঁরা বলছেন, উহানের আগেই করোনা অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। পরে আমদানি করা ফ্রোজেন ফুড অথবা বন্যপ্রাণী থেকে এটি উহানে ছড়িয়ে পড়তে পারে।

অবশ্য ফাউসি এখনো বিশ্বাস করেন, নভেল করোনাভাইরাস কোনো স্তন্যপায়ী প্রাণী থেকেই মানুষে সংক্রমণ ঘটিয়েছে। তাঁর মতে, ওই ল্যাব গবেষকেরা যদি কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাঁরা বাইরের কোনো আক্রান্ত দলের মাধ্যমেই সংক্রমণের শিকার হয়েছেন।

‘বেলজিয়াম জিতলে বলব ম্যাচ পাতানো’—ম্যাচের আগে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ সাবেক মার্কিন জেনারেলের

মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত হানল সুপার টাইফুন বাভি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

বেলজিয়াম ম্যাচের আগে ফিফায় ট্রাম্পের তদবির, মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন

পোপ চীনা কমিউনিস্টদের হয়ে কাজ করছেন: মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল

নেতানিয়াহু আমার সঙ্গে দেখা করতে চান, তিনি জানেন বস কে: ট্রাম্প

খামেনির জানাজায় মানুষের ঢলে ‘হতবাক’ ট্রাম্প, ভেবেছিলেন—সবাই ‘তাঁকে ঘৃণা করে’

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি