হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রথম বিতর্কে নড়বড়ে বাইডেন, ডেমোক্র্যাট শিবিরে হতাশা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৯০ মিনিটের এই বিতর্কে বাইডেনের পারফরম্যান্সে খোদ ডেমোক্র্যাটরাই হতাশা প্রকাশ করেছেন। এই সুযোগে মিথ্যার ফুলঝুরিতে একতরফা কথা বলে গেছেন ট্রাম্প। 

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাইডেনের হতাশাজনক পারফরম্যান্সে ডেমোক্র্যাটরা উদ্বিগ্ন। তবে এমন পরিস্থিতিতেও বাইডেনের পক্ষে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘কিছুটা ধীরগতিতে শুরু হলেও, শেষটা দুর্দান্ত ছিল।’ 

অর্থনীতি, বৈদেশিক নীতিসহ নানা বিষয়ে বাইডেনকে প্রশ্ন করেন ট্রাম্প। বাইডেনের হাতিয়ার ছিল, ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গর্ভপাত, ট্যাক্স—এসব বিষয়ে মিথ্যার পুনরাবৃত্তি করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনের ফলাফল গ্রহণ করবেন কি না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ট্রাম্প।

এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রথম বিতর্কের পর ট্রাম্প সমর্থকেরা বেশ উৎফুল্ল ছিলেন। অন্যদিকে ডেমোক্র‍্যাট শিবিরে ছিল হতাশা। 

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

ভিনগ্রহের প্রাণী আছে—মন্তব্যের ব্যাখ্যা দিলেন ওবামা