হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪ শতাংশই বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহণ করে—এমন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশে জন্ম নেওয়া অভিবাসী পরিবারগুলোর মধ্যে কত শতাংশ পরিবার সরকারি সহায়তা পায়, তার একটি পরিসংখ্যান তুলে ধরেন।

ট্রাম্পের শেয়ার করা তথ্য অনুযায়ী—মার্কিন সরকার অভিবাসীদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা ও আবাসনসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। এই তালিকায় বিশ্বের ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারের কথা উল্লেখ করা হয়েছে। ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই এই তালিকায় অন্তর্ভুক্ত দেখা গেছে। ভারতের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়নি, সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় সরকারি সহায়তা পায় ভুটানি অভিবাসী পরিবারগুলো। যুক্তরাষ্ট্রে বাস করা ভুটানি পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশই এই সহায়তা গ্রহণ করে। এরপরই রয়েছে ইয়েমেনি পরিবারগুলো (৭৫ দশমিক ২ শতাংশ) এবং সোমালি পরিবার (৭১ দশমিক ৯ শতাংশ)।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের অভিবাসী পরিবারগুলোর মধ্যে সহায়তা গ্রহণের হার ৬৮ দশমিক ১ শতাংশ, পাকিস্তানের ক্ষেত্রে ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ক্ষেত্রে ৩৪ দশমিক ৮ শতাংশ।

এদিকে, ট্রাম্পের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের বার্তা: বাড়তি শুল্কের অর্থ ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ক্ষেপণাস্ত্রশিল্প মাটিতে মিশিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য: ট্রাম্প

আমি নাক গলাতাম, কিন্তু পাকিস্তান বেশ ভালো করছে: পাক-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প