হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ৯১২ কোটি ডলারের কেনাকাটার রেকর্ড

যুক্তরাষ্ট্রে এই ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে রেকর্ড ৯১২ কোটি ডলার খরচ করেছে ক্রেতারা। শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটার হিড়িক পড়ে যায় দেশটিতে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দিনটি উপলক্ষে প্রতি বছরই বড় আকারের মূল্যছাড় দেয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। এ সময়ে বিপুল পরিমাণ বিক্রি হওয়ায় ছাড়ের পরও লাভের দেখা পায় প্রতিষ্ঠানগুলো। 

অ্যাডোবি অ্যানালাইটিকস অনুসারে, যুক্তরাষ্ট্রে চলতি বছরের ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ৯১২ কোটি ডলার বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যয়ের পরিমাণ গত বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। 

উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যেও বড় ধরনের মূল্যছাড় গ্রাহকদের কেনাকাটায় উদ্বুদ্ধ করেছে। কিছু পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। ঘড়ি, এয়ারপড, স্মার্ট স্পিকার, টেলিভিশন, গেমিং কনসোলের পাশাপাশি খেলনার মতো পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। 

অ্যাডোবি অ্যানালাইটিকসের বরাতে সিএনবিসির জানায়, মার্কিন ক্রেতারা সাধারণত অনলাইনে দৈনিক ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় করেন। এ বছর স্মার্টফোনে বিক্রিও রেকর্ড করেছে। থ্যাংকসগিভিং ডেতে মোট অনলাইন বিক্রির মধ্যে স্মার্টফোনের মাধ্যমে বিক্রি হয়েছে ৫৫ শতাংশ। ব্ল্যাক ফ্রাইডেতেও স্মার্টফোনের মাধ্যমে কেনাকাটার হার বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে কিশোরের গুলি, ৩ শিশু ও এক শিক্ষক নিহত

নিদাল হাসানের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসের ক্ষমতা হাতবদল হলে কী ঘটে

ইরানে হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, সিএনএনের প্রতিবেদন

অর্থ পাচার ঠেকাতে ব্যর্থ, যুক্তরাষ্ট্রের ব্যাংককে ১২০ কোটি ডলার জরিমানা

এখনই সময়, ইউক্রেনের উচিত নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বাড়িতে গুলি, দুই শিশু-অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯

ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি

নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মানব পাচার নির্মূলে মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্র