হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করলেন নিউইয়র্কের আদালত

আজকের পত্রিকা ডেস্ক­

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত

নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে স্ত্রীসহ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে নেওয়ার পর তাঁকে মাদক ও অস্ত্রের মামলায় অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। আজ শনিবার নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্ট আদালতে তাঁকে অভিযুক্ত করা হয় বলে জানান মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।

বন্ডির ভাষ্য অনুযায়ী, মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার ষড়যন্ত্র’— এসব অভিযোগ আনা হয়েছে।

বন্ডি আরও বলেন, ‘শিগগির তারা যুক্তরাষ্ট্রের মাটিতে ও আদালতে আমেরিকান বিচারব্যবস্থার মুখোমুখি হবে।’ তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

অ্যাটর্নি জেনারেল বন্ডি বলেন, ‘এই দুই কথিত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে আটক করার জন্য যে অসাধারণ ও অত্যন্ত সফল অভিযান পরিচালিত হয়েছে, সে জন্য আমাদের সাহসী সামরিক বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ।’

যুদ্ধবিরতি শেষ, তবে ইরানের সঙ্গে আলোচনায় রাজি আছি: ট্রাম্প

ট্রাম্পকে হত্যা পরিকল্পনার তথ্য দিয়ে ইরান যুদ্ধ ফের উসকে দিতে চেয়েছিল ইসরায়েল!

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান—যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ডেনমার্কের কাছে এর গুরুত্ব নেই: ট্রাম্প

ইরান নিয়ে ট্রাম্পের যুদ্ধ-শান্তির খেলা, চার মাসে যতবার বদলালেন বক্তব্য

নিজ্জার হত্যাকাণ্ড: ভারতের নাম উল্লেখ ছাড়াই অভিযোগ গঠন করল যুক্তরাষ্ট্র

ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ: ট্রাম্প

বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের, পাত্তা দিচ্ছে না স্পেন

‘বেলজিয়াম জিতলে বলব ম্যাচ পাতানো’—ম্যাচের আগে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ সাবেক মার্কিন জেনারেলের