হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চিড়িয়াখানার বখে যাওয়া এক গরিলার সঙ্গেও লড়তে চেয়েছিলেন টাইসন

ছবি: দ্য ইনডিপেনডেন্ট

অবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান। এর মধ্য দিয়েই প্রমাণ হয়, ঝুঁকি নিতে মোটেও পিছপা হন না টাইসন। অতীতে তিনি একটি গরিলার সঙ্গে লড়তে চাওয়ারও দুঃসাহস দেখিয়েছিলেন।

এ বিষয়ে যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন এক পশুপ্রেমী হিসেবে সুখ্যাত। তাঁকে আমেরিকার সত্যিকারের ‘টাইগার কিং’ বলেও আখ্যা দেন অনেকে। কারণ বড় বড় বাঘও তাঁর সামনে বিড়ালের মতো পোষা প্রাণী হয়ে থাকতে দেখা গেছে বহুবার।

তবে বাঘের প্রতি ভালোবাসা থাকলেও বনের ভয়ংকর প্রাণী গরিলার প্রতি তাঁর ভালোবাসার কিছুটা খামতি রয়েছে সম্ভবত। কারণ একবার তিনি নিউইয়র্কের একটি চিড়িয়াখানার কর্মীকে ১০ হাজার ডলার প্রস্তাব করেছিলেন—সেই চিড়িয়াখানার একটি গরিলার সঙ্গে লড়াইয়ের সুযোগ করে দেওয়ার জন্য।

ঘটনাটি ঘটেছিল ৮০-এর দশকের শেষ দিকে। কয়েক বছর আগেই বক্সিংয়ে অভিষেক ঘটেছিল টাইসনের এবং পুরো পৃথিবী জুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল। তত দিনে মার্কিন মডেল ও অভিনেত্রী রবিন গিভেন্সকেও বিয়ে করেছিলেন তিনি।

সেই সময়টিতেই নিউইয়র্কের সেই চিড়িয়াখানার গরিলাটিরও দুর্নাম ছড়িয়ে পড়েছিল। চিড়িয়াখানায় থাকা অন্য গরিলারা তো বটেই, অন্যান্য পশুদেরও জ্বালাতন করতে শুরু করেছিল গরিলাটি। তাই গরিলাটিকে শায়েস্তা করার জন্য এর সঙ্গে লড়াইয়ের চিন্তা করেছিলেন টাইসন।

গরিলার সঙ্গে লড়তে চাওয়ার বিষয়ে দ্য সানকে একবার টাইসন জানিয়েছিলেন, নিউ ইয়র্কের সেই চিড়িয়াখানায় একবার শুধু স্ত্রী রবিনকে নিয়ে প্রবেশ করেছিলেন তিনি।

টাইসন বলেছিলেন, ‘আমরা যখন সেই গরিলার খাঁচার সামনে গেলাম তখন দেখতে পেলাম এটি অন্য গরিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে।’

দুষ্টু গরিলাটির সামনে অন্যগুলোর অসহায়ত্ব দেখে মোটেও ভালো লাগেনি টাইসনের। তাই চিড়িয়াখানার এক কর্মীকে তিনি ১০ হাজার ডলার সেধেছিলেন গরিলার খাঁচাটি খুলে দেওয়ার জন্য। তিনি ভেবেছিলেন, খাঁচার ভেতরে প্রবেশ করে ভয়ংকর সেই প্রাণীটির সঙ্গে লড়াই করে এটিকে শায়েস্তা করবেন। তবে টাইসনের সেই প্রস্তাব শেষ পর্যন্ত নাকচ করে দেন চিড়িয়াখানার সেই কর্মী।

উল্লেখ্য, সম্প্রতি জ্যাক পলের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছেন টাইসন। তবে বৃদ্ধ বয়সেও তিনি সবগুলো রাউন্ডে লড়াই করে ভক্তদের আবারও হতবাক করে দিয়েছেন। নেটফ্লিক্সের আয়োজনে এই লড়াইটি অনুষ্ঠিত হয়েছে টেক্সাসের আরলিংটনে। এই ম্যাচে ৭৩ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে একটি টিকিটও অবিক্রীত থাকেনি। পাশাপাশি সরাসরি সম্প্রচারের মাধ্যমে টেলিভিশনের পর্দায় এই ম্যাচটি দেখেছেন ৬ কোটিরও বেশি মানুষ।

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, আরও ৭০ বিলিয়নের আবেদন

নিকারাগুয়ায় আর কোনো নির্বাচন হবে না—প্রেসিডেন্ট ওর্তেগার ঘোষণা

মামদানির বক্তব্য উড়িয়ে ট্রাম্প বললেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন না

স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো টানাপোড়েন নেই—ট্রাম্পের সাফাই

‘দূষিত বাতাস ছড়ানোয় মাশুল দিতে হবে’, এবার কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে বিব্রতকর পরিস্থিতির জন্ম দিলেন ট্রাম্প

সোশ্যাল মিডিয়া পোস্ট অগ্রিম বিক্রি করবেন ট্রাম্প, ফি ১ লাখ ডলার

নিউইয়র্ক এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি, যা বলল ইসরায়েল

ফের লাল কার্ড বিতর্ক উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফার প্রধানের