হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বুঝলাম আমি তিমির মুখের ভেতর, আমাকে গিলে ফেলছে...

ঢাকা: পানির নিচে ৪৫ ফুট গভীরে ডুবে যাওয়ার পর হঠাৎ এক বিশাল গদির মতো কিছু অনুভব করলাম। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এল। আমি খালি বুঝতে পারলাম, নড়ছি, আর মনে হলো যেন, হায় ঈশ্বর, আমি কি হাঙ্গরের মুখে পড়লাম?

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের প্রভিন্সটাউন উপকূলে তিমির মুখ থেকে বেঁচে আসা ডুবুরি মাইকেল প্যাকার্ড এভাবে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন। গতকাল শুক্রবারের ঘটনা এটি।

প্যাকার্ড বলেন, কিছুক্ষণ পরই আমার মনে হলো, এটি তো হাঙ্গর নয়, কারণ দাঁতের কামড় টের পাচ্ছি না। সত্যি বলতে, তেমন কোনো ব্যথাও পাচ্ছিলাম না। এর পরক্ষণেই বুঝলাম, ওরে বাবা! আমি তিমির মুখে। আমি একটা তিমির মুখের মধ্যে, আর সেটি আমাকে গিলে ফেলতে চাইছে।

তবে প্যাকার্ড অভিজ্ঞ ডুবুরি। তখনও মনোবল হারাননি, যথেষ্ট সজাগ। তাছাড়া তিমির মুখের মধ্যে তিনি ঢুকে পড়েছিলেন শ্বাস নেওয়ার কৃত্রিম যন্ত্রপাতি–সহই।

প্যাকার্ড বলেন, আমার মাথায় তখন একটাই বিষয় ঘুরছে, হায় ঈশ্বর, এই তিমি যদি আমাকে সত্যিই গিলে ফেলে, আর আমি মুখের মধ্যে এখনো শ্বাস নিতে পারছি, এখানেই অক্সিজেন শেষ না হওয়া পর্যন্ত অন্তত শ্বাস নিতে পারবো। আমি নিজেকে প্রবোধ দিলাম, ঠিক আছে, তাহলে বিষয়টা হলো এই যে, আমি মারা যাচ্ছি। চোখের সামনে ভেসে উঠল আমার স্ত্রী ও সন্তানদের মুখ। এখান থেকে যে আর বের হওয়ার উপায় নেই তা আমি নিশ্চিত।

জলদানবটির মুখের মধ্যে থেকেই প্যাকার্ড হিসাব করে দেখলেন প্রায় ৩০ সেকেন্ড পরই সেটি দ্রুত পানির ওপরের স্তরে উঠে গেল। আর তাৎক্ষণিকভাবে সেটি তাঁকে উগড়ে ফেলে দিল।

প্যাকার্ড বলেন, হঠাৎ করেই নিজেকে পানির ওপর আবিষ্কার কলাম। তিমিটিকেও মাথা ঝাঁকাতে দেখলাম। আক্ষরিক অর্থেই সেটি আমাকে শূন্যে ছুড়ে দিয়েছে। এরপর ঝপ করে পানিতে পড়ে আমি ভাসতে থাকলাম। ব্যাপারটা বিশ্বাসই হচ্ছিল না আমার। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, ওটি আমাকে এভাবে উগড়ে দেবে।

পুরো ঘটনার ব্যাখ্যায় তিমি বিশেষজ্ঞরা বলছেন, প্যাকার্ডকে যেটি গিলে ফেলেছিল সেটি ছিল হামব্যাক তিমি। এ ধরনের তিমি বেশ দ্রুতগামী হয়। এরা বিশাল হা প্রসারিত করে দ্রুত বিপুল পরিমাণ খাবার একবারে মুখে নেওয়ার চেষ্টা করে। ফলে তখন মুখে কী ঢুকে পড়ছে সেটি তাদের খেয়াল করার সুযোগ থাকে না। মুখের মধ্যে সাধারণ খাবারের সঙ্গে মানুষ বা এ ধরনের কিছু ঢুকে পড়া অনেকটা আমাদের খাবারের গ্রাসের সঙ্গে মাছি ঢুকে পড়ার মতো। এটি তাদের জন্য বিরক্তিকর। তাছাড়া হামব্যাক তিমির হা বড় হলেও মানুষের মতো বড় আকারের কিছু গিলে ফেলার জন্য তাদের খাদ্যনালীটি যথেষ্ট বড় নয়।

৩৭ বার ইরানের সঙ্গে ‘চুক্তির’ দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি ট্রাম্পের, বাস্তবতা ভিন্ন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের: ট্রাম্প

এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি অবৈধ, বাতিল

চাগোস দ্বীপপুঞ্জ কিনতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যকে পাশ কাটিয়ে নতুন পরিকল্পনা ট্রাম্পের

ইরানের অর্থ উপসাগরীয় মিত্রদের দিতে চায় যুক্তরাষ্ট্র

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকিকে ‘সংকটজনক’ মাত্রায় উন্নীত করল পেন্টাগন

যুক্তরাষ্ট্রে গবাদিপশুর শরীরে মাংসখেকো মাছির প্রাদুর্ভাব, আমদানিতে নিষেধাজ্ঞা কানাডার

ইরানের মাত্র ২১-২২ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে: ট্রাম্প

কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই বিশ্বকাপে অংশ নিতে মার্কিন ভিসা পেল ইরান