হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কেটি পেরির সঙ্গে ডিনারে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জন

আজকের পত্রিকা ডেস্ক­

ক্যাটি পেরি ও জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

পপতারকা কেটি পেরির সঙ্গে মন্ট্রিয়লের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার করতে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।

টিএমজেডের হাতে আসা ছবিতে দেখা গেছে, ৪০ বছর বয়সী ‘ডার্ক হর্স’ গায়িকা এবং ৫৩ বছর বয়সী ট্রুডো মন্ট্রিয়লের অভিজাত রেস্তোরাঁ ল্য ভিয়লোঁতে একসঙ্গে ডিনার করছেন। পেরি ট্রুডোর দিকে ঝুঁকে গভীর আলাপচারিতায় মগ্ন।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে টিএমজেড জানায়, নিরাপত্তারক্ষীদের নজরদারিতে থাকা এই যুগল ককটেল পান করেন এবং একাধিক পদ ভাগাভাগি করে খান; এগুলোর মধ্যে লবস্টারও ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একপর্যায়ে রেস্তোরাঁর শেফ গিয়ে পেরি ও ট্রুডোর সঙ্গে কথা বলেন এবং খাবার শেষে তাঁরা রান্নাঘরে গিয়ে স্টাফদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

এদিকে বিষয়টি নিয়ে পেরি ও ট্রুডোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আরেক ট্যাবলয়েড ‘পেজ সিক্স’। কিন্তু তাঁরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

কেটি পেরি বর্তমানে কানাডা সফরে আছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তাঁর একটি কনসার্ট রয়েছে অটোয়ায় এবং আগামীকাল বুধবার মন্ট্রিয়লে আরও একটি শো করবেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে পেরি এবং ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ অভিনেতা অরল্যান্ডো ব্লুম একটি যৌথ বিবৃতিতে ১০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। বিবৃতির কয়েক দিন পর তাঁদের চার বছরের কন্যা ডেইজি ডাভসহ একটি পারিবারিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে কিছুদিন আগে ইতালির একটি রিসোর্ট উদ্বোধন করতে গিয়ে কেটি ও ব্লুমকে কিছুটা চাপা উত্তেজনার মধ্যে দেখা গিয়েছিল।

টিএমজেড–এর ফাঁস করা ছবিতে জাস্টিন ট্রুডো ও ক্যাটি পেরি

২০১৬ সালে কেটি ও ব্লুমের সম্পর্কে সূচনা হলেও ২০১৭ সালের মার্চেই তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে ২০১৮ সালের শুরুর দিকে মালদ্বীপ সফরে গিয়ে তাঁদের সম্পর্ক আবার জোড়া লাগে। পরে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বাগদান করেন এবং ২০২০ সালের আগস্টে কন্যাসন্তান ডেইজি ডাভের জন্ম হয়।

এদিকে, জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে—জ্যাভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

পেজ সিক্স জানিয়েছে, এই সাক্ষাৎ ও নৈশভোজের কথা ফাঁস হতেই জল্পনা শুরু হয়েছে—দুজনের মধ্যে নতুন কোনো সম্পর্ক গড়ে উঠছে কি না, তা নিয়ে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি।

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ডেনমার্কের কাছে এর গুরুত্ব নেই: ট্রাম্প

ইরান নিয়ে ট্রাম্পের যুদ্ধ-শান্তির খেলা, চার মাসে যতবার বদলালেন বক্তব্য

নিজ্জার হত্যাকাণ্ড: ভারতের নাম উল্লেখ ছাড়াই অভিযোগ গঠন করল যুক্তরাষ্ট্র

ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ: ট্রাম্প

বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের, পাত্তা দিচ্ছে না স্পেন

‘বেলজিয়াম জিতলে বলব ম্যাচ পাতানো’—ম্যাচের আগে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ সাবেক মার্কিন জেনারেলের

মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত হানল সুপার টাইফুন বাভি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

বেলজিয়াম ম্যাচের আগে ফিফায় ট্রাম্পের তদবির, মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন

পোপ চীনা কমিউনিস্টদের হয়ে কাজ করছেন: মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল