হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইলন মাস্কের শুক্রাণু নিয়ে চার সন্তানের জন্ম দেন সহকর্মী জিলিস

আজকের পত্রিকা ডেস্ক­

শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শিভন জিলিস। ওপেনএআইকে ঘিরে চলমান আইনি লড়াইয়ে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, মাস্ক একসময় তাঁকে ‘প্লেটোনিক’ বা ‘মিলন ছাড়াই’ শুক্রাণু দান করার প্রস্তাব দিয়েছিলেন। পরে সেই প্রস্তাব গ্রহণ করে তিনি মাস্কের সন্তানের মা হন।

শিভন জিলিস বর্তমানে ইলন মাস্কের চার সন্তানের মা হিসেবে পরিচিত। বুধবার (৭ মে) ওপেনএআই-সংক্রান্ত মামলায় সাক্ষ্য দিতে গিয়ে তিনি মাস্কের সঙ্গে তাঁর সম্পর্কের নানা দিক তুলে ধরেন। জিলিস জানান, প্রথম দিকে তাঁদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। ২০১৬ সালে ওপেনএআইয়ে যোগ দেওয়ার পর তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে।

ওপেনএআই প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে। স্যাম অল্টম্যান, ইলন মাস্কসহ কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা এটি প্রতিষ্ঠা করেন। তবে পরে অল্টম্যানের সঙ্গে মতবিরোধের জেরে মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে দেন। বর্তমানে মাস্ক অভিযোগ তুলেছেন, ওপেনএআই তাঁর মূল অলাভজনক লক্ষ্য থেকে সরে গিয়ে লাভকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ নিয়ে তিনি অল্টম্যান ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানের বিরুদ্ধে মামলা করেছেন।

এই মামলায় শিভন জিলিস গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠেছেন। তিনি ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওপেনএআইয়ে কাজ করেছেন এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদেও ছিলেন। একই সময়ে তাঁর সঙ্গে মাস্কের ব্যক্তিগত সম্পর্কও গড়ে ওঠে। ওপেনএআইয়ের আইনজীবীরা অভিযোগ করেছেন, জিলিস হয়তো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য মাস্ককে জানিয়েছিলেন।

আদালতে দেওয়া সাক্ষ্যে জিলিস বলেন, ২০২০ সালে তিনি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় মাস্ক তাঁকে জানান, তিনি খুশি মনে শুক্রাণু দান করতে প্রস্তুত।

বিবিসির বরাতে জিলিস বলেন, ‘আমি সত্যিই মা হতে চেয়েছিলাম। ঠিক সেই সময় মাস্ক প্রস্তাবটি দেন এবং আমি তা গ্রহণ করি।’

জিলিস আরও বলেন, কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে তাঁর পক্ষে কোনো সঙ্গীর সঙ্গে স্থায়ী সম্পর্কে গিয়ে সন্তান নেওয়া কঠিন হয়ে উঠেছিল। তাই মাস্কের প্রস্তাব তাঁর কাছে বাস্তবসম্মত মনে হয়েছিল।

জিলিস জানান, মাস্কের সঙ্গে তাঁর একটি গোপন চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, সন্তানদের পিতৃত্বের বিষয়টি গোপন রাখতে হতো এবং মাস্কও শুরুতে সন্তানের জীবনে খুব বেশি সক্রিয় থাকবেন না বলে ঠিক হয়েছিল।

২০২১ সালে আইভিএফ পদ্ধতিতে তাঁদের যমজ সন্তানের জন্ম হয়। জিলিস তখনো ওপেনএআইকে বিষয়টি জানাননি। পরে ২০২২ সালে সংবাদমাধ্যমে খবর প্রকাশের আগে তিনি স্যাম অল্টম্যানকে সম্পর্কের বিষয়টি জানান। এই অবস্থায় সংস্থাটির পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য তাঁকে সরিয়ে দেওয়ার পক্ষে ছিলেন, তবু ওপেনএআই তাঁকে দায়িত্বে বহাল রাখে।

২০২৩ সালে মাস্ক নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই প্রতিষ্ঠা করার পর জিলিস ওপেনএআই ছেড়ে দেন। বর্তমানে মাস্ক তাঁদের চার সন্তানের জীবনে ‘খুব সক্রিয়’ বলে জানিয়েছেন জিলিস। তিনি বলেন, তাঁরা নিয়মিত একসঙ্গে পারিবারিক সময় কাটান এবং অস্টিনে একসঙ্গে থেকেছেনও। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানেও মাস্ক ও জিলিসকে একসঙ্গে দেখা গেছে।

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প