হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ঋণ শোধের জন্য সোফায় করে মানব পাচার, দম্পতির সাজা 

ঋণ পরিশোধের জন্য পাচারকারী চক্রে যোগ দেওয়া দম্পতির সাজা হয়েছে। নিকোলাস ফুলউড এবং পামেলা ফুলউড নামের দম্পতি ২০১৮ সালে সোফার মধ্যে লুকিয়ে ইরাকি অভিবাসীদের যুক্তরাজ্যে পাচারের সময় ধরা পরে। ২০১৯ সালে তারা এ বিষয় স্বীকার করে নেন। 

গতকাল সোমবার ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে এ ঘটনায় তৃতীয় আসামি আজাদ আহমাদির সঙ্গে তাদের সাজা দেওয়া হয়। 

বেআইনি অভিবাসনে সহায়তা করার অপরাধে নিকোলাস ফুলউডকে (৪৮) তিন বছর ও পামেলাকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া, ডার্বির ওয়েস্ট গ্রিন অ্যাভিনিউর আহমাদিকে (৩১) ৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রসিকিউটর ফ্রান্সিস লয়েড আদালতকে বলেন, ফুলউড একটি গাড়িতে করে ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচ ইরাকি নাগরিককে যুক্তরাজ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ফরাসি কর্তৃপক্ষ তাকে বাধা দেয়। 

লয়েড আদালতকে বলেছেন, আহমেদি এই স্কিমের পে-মাস্টার ছিলেন। তিনি ফুলউডসের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার ২৮০ ডলার স্থানান্তর করেছেন। 

সাজা ঘোষণার সময় রেকর্ডার মাইকেল টার্নার বলেন, নিকোলাস এবং পামেলা ফুলউড হতাশা থেকে এ কাজে জড়িত হন। তিনি ফুলউডের উদ্দেশে বলেন, ‘আপনি টাকা ধার নিয়েছিলেন এবং তা শোধ করতে না পারায় সেখান থেকে হুমকি পাচ্ছিলেন। কিন্তু দিন শেষে আপনার অপরাধকে ক্ষমা করা যাবে না।’ 

সাজা ঘোষণার পর যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, ‘আমরা অপরাধী চক্রকে বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

ভিনগ্রহের প্রাণী আছে—মন্তব্যের ব্যাখ্যা দিলেন ওবামা